,

নবীনগরে অটোরিক্সা কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন:

শিশুকাল পেরিয়ে সবেমাত্র খেলার বয়সে পা দিয়ে ২য় শ্রেণিতে পড়ছে, আর এই বয়সে বন্ধুদের সাথে খেলা করাই যেন সব শিশুদের ভালো লাগার বিষয়। ঠিক এ বয়সেই যদি হয় মৃত্যু তাহলে কি তা সহজে মেনে নেয়া যায়, তাও আবার ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায়।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের সোহাতা নামকস্থানে শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটেছে এই মর্মান্তিক দূর্ঘটনা।

নবীনগর পৌরসভার ভোলাচং দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মান্নান মিয়ার পুত্র ইয়ার মিয়া (৭) বাড়ি থেকে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে সোহাতা নামক স্থানে রাস্তা পাড়াপাড়ের সময় অটোরিক্সার নিচে চাপা পড়লে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।