Tag Archives: কুমিল্লা সিটি কর্পোরেশন

কুমিল্লায় আজ করোনায় আক্রান্ত ৫২ জন, সিটি কর্পোরেশনেই ৩১ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় মঙ্গলবারে নতুন করে আরও ৫২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭১২ জনে।

আজকের রিপোর্টে একজনের মৃত্যু দেখানো হয়েছে।ফলে মৃত্যুর সংখ্যা ২৪৬ জনে দাঁড়াল।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ৩১ জন, আদর্শ সদরে ৪ জন, বরুড়ায় ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, চান্দিনায় ২ জন, লাকসামে ৩ জন, নাঙ্গলকোটে ২ জন, দেবিদ্বারে ১ জন, মনোহরগঞ্জে ১ জন ও দাউদকান্দিতে ১ জন।

আজকের রিপোর্টে ৩৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ২৩ জন, লাকসামে ১০ জন, নাঙ্গলকোটে ৩ জন, আদর্শ সদরে ১ জন ও দেবিদ্বারে ১ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৮৬০ জন করোনা রোগী।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৫ হাজার ৩৭২ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৪ হাজার ৮৭৮ জনের। এর মধ্যে ৮ হাজার ৭১২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

কুমিল্লা শহরে নতুন করোনা শনাক্ত ২০ জনের, চান্দিনায় ৩ জন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৫ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) আজকের রিপোর্টে নতুন কোন মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৩১ জনেই আছে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা শহরে ২০জন, চান্দিনায় ৩ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি।

বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৩ হাজার ২৯৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে  ৪৩  হাজার  ১৫ জনের। এর মধ্যে ৮  হাজার ৩৩৫  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ২৩১ জন এবং সুস্থ হয়েছে ৭  হাজার  ৪২৮ জন।

কুমিল্লা মহানগরীতে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রিটার্নিং ওয়াল নির্মাণের ২ মাসের মধ্যে ধস

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত রিটার্নিং ওয়াল নির্মাণের  দুই মাসের মধ্যেই ধসে পড়েছে। নগরীর নোয়াগাঁও চৌমুহনী থেকে বেলতলী সড়কের নোয়াগাঁও রেলগেইটের পূর্ব অংশে আনুমানিক দুইশো মিটার রিটার্নিং ওয়াল খালে ধসে পড়ে।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটে।

কুসিক সূত্র জানায়, নগরীর নবাব বাড়ি চৌমুহনী থকে নোয়াগাঁও হয়ে বেলতলী ব্রিজ পর্যন্ত ৯কিলোমিটার দীর্ঘ এই রিটার্নিং ওয়ালের নির্মাণ ব্যয় প্রায় দশ কোটি টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান এমসিএইচএল এবং হক এন্টারপ্রাইজ যৌথ উদ্যাগে নির্মাণ কাজটি করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাহির থেকে দেখতে দৃষ্টিনন্দন হলেও নির্মান কাজটি যতেষ্ট নিম্নমানের এবং যাচ্ছে তাই ভাবে করা হয়েছে। নোয়াগাঁও থেকে বেলতলী পর্যন্ত বিভিন্ন জায়গায় এই রিটার্রিং ওয়াল কোথাও কোথাও বাঁকা ও ফাটোল দৃশ্যমান আছে।

কুসিকের মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, ধসে পড়ার পর বৃহস্পতিবার কুসিকের প্রকৌশলীরা উক্ত স্থানটি পরিদর্শন করেছেন। সাথে ওয়াল্ডব্যাংক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রাথমিক ভাবে রেল লাইন নির্মানের ভারি যানবাহনের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নগরের উন্নয়ন কাজে কোন ছাড় দিচ্ছি না – মেয়র সাক্কু

শাহ ইমরানঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু বলেছেন, কুমিল্লা মহানগরজুড়ে সংস্কার কাজ চলছে। যে সব ঠিকাদাররা সড়কে সংস্কার কাজ করছে , তাদের কাজের মান আমি নিজে গিয়ে দেখাশুনা করছি। নিম্নমানের কাজ করলে বিল আটকে দিচ্ছি। একজনের ১১ লক্ষ টাকা বিল আটকে দিছি। পুনরায় ভালমানের কাজ করে দিলে বিল দিবো। নগরের উন্নয়নের কাজে কোন ছাড় দিচ্ছি না। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সড়কে ঘুরে বেড়াচ্ছি। সংস্কার কাজগুলো তদারকি করছি। আজ (গতকাল বুধবার) সকাল থেকে রেইসকোর্স, গর্জনখোলা, ঋষিপট্টিসহ, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে গিয়ে উন্নয়ন কাজগুলো তদারকি করেছি। পরে ভিটামিন-এ ক্যাপসুলের প্রেস ব্রিফি য়ে অংশগ্রহণ করেছি। পরে আবার সংস্কার কাজগুলো দেখতে বের হয়েছি।

বুধবার সকালে মেয়র সাক্কু এসব কথা বলেন।

মেয়র সাক্কু আরো বলেন, কুমিল্লা মহানগরের যানজট নিরসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি সদর সাংসদের সাথে প্ল্যান করবো যানজট নিরসনের জন্য । মহাসড়কে রিকসা, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। সিটি কর্পোরেশন রিকসা ছাড়া কারো কাছ থেকে টাকা নেয় না। বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন যানবাহন থেকে টাকা তোলা হচ্ছে। কে নিচ্ছে এসব টাকা ? আমরা তো কোন টাকা নিচ্ছি না। এমপি সাহেবের সাথে বসে প্ল্যান করে প্রয়োজনে শিফট অনুযায়ী বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করার বিধান করবো। তাহলে আশা করি যানজট নিরসন হবে।

তিনি আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ফুটপাতে কোন দোকান থাকবে না। সামনের সপ্তাহের সোমবারে শহরে মাইকিং করে দোকান ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হবে। এরপর দিনই ফুটপাত দখলমুক্ত করা হবে, যাতে করে নগরবাসি স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে। পরবর্তীতে যানজট নিরসন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিবো।

তিনি আরো বলেন, কালিয়াজুড়ি এলাকায় পুকুরের ঘাট ভরাট করে ফেলছে একদল। কেউ প্রতিবাদ করে না।শুধু বিচার দেয়। যাহোক আমি পরিদর্শনে গেছি। আগামী সোমবার খনন মেশিন ও ১০ জন শ্রমিক পাঠিয়ে তা আবার খনন করে দিমো।

মেয়র সাক্কু বলেন, কুমিল্লা মহানগরকে সুন্দর করে সাজাতে আমার আন্তরিকতার অভাব নেই। বিভিন্ন এলাকায় কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। বার বার বিভিন্নজনের ফোন আসে, অনুরোধ আসে। তারপরও সবার সাথে ভাল ব্যবহার করে, বুঝিয়ে আমি আমার কাজ করে যাচ্ছি। মহানগরকে সুন্দর করে সাজাতে পারলেই আমার মেয়র হওয়ার সার্থকতা হবে।