Tag Archives: চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতাকে আটক করে গণধোলাই

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে বেঁধে যুবলীগ নেতার লাঠিপেটা, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ভিডিওটি ভাইরাল হয়।

ভাইরাল ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন নারীকে রশি দিয়ে দুই হাত বেঁধে লাঠি পেটা করছেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বজলুর রহমান। ওই নারীর পাশে একজন পুরুষকে বেঁধে রাখা হয়েছে। এ সময় ওই নারীকে বাবা বাবা করে চিৎকার করতে শোনা যায়।

অভিযুক্ত বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। নির্যাতনের শিকার গৃহবধূ গোপালনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রী। পরে ওই গৃহবধূকে পার্শ্ববর্তী তারা পুষ্করুণী গ্রামের অভিযুক্ত বিল্লাল মিয়ার সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, নির্যাতনের শিকার গৃহবধূর সঙ্গে বিল্লাল মিয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগে ১৬ অক্টোবর রাতে দুজনকে আটক করেন স্থানীয়রা। পরে মেম্বার বজলুর রহমান উপস্থিত হয়ে ওই নারীকে লাঠি পেটা করেন। পরদিন ১৭ অক্টোবর সকালে ইউপি সদস্য বজলুর রহমানের নেতৃত্বে সালিশ বৈঠক বসেন সবাই।

সালিশের সিদ্ধান্ত মোতাবেক ওই নারীকে বিল্লাল মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়।

ইউপি সদস্য বজলুর রহমান জানান, ‘ওই মহিলা আমার ভাতিজার স্ত্রী। পার্শ্ববর্তী তারা পুষ্করুণী গ্রামের যুবক বিল্লাল মিয়ার সঙ্গে তার অবৈধ সম্পর্ক অনেক দিন ধরে। গত ১৬ অক্টোবর রাত ১টার দিকে স্থানীয় গ্রামবাসী তাদেরকে অনৈতিক কাজে হাতেনাতে আটক করে আমাকে খবর দেন। আমি সেখানে উপস্থিত হয়ে ওই নারীকে কয়েকটি আঘাত করি। পর দিন ১৭ অক্টোবর (শুক্রবার) স্থানীয় লোকজনসহ সালিশ করে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে দেওয়া হয়।’

স্থানীয়রা জানায়, বিল্লাল বিবাহিত ছিলেন। তার সংসারে স্ত্রী ও চারটি মেয়ে রয়েছে। এছাড়াও নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রীও দুই সন্তানের জননী।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘ইউপি সদস্য কর্তৃক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। সতত্য যাচাই করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে আটক ২

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জুলাই) দিবাগত রাত আড়াইটায় উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিপা আক্তার(২৭) ও তার শিশুপুত্র আলী আহসান মুজাহিদ(৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। পুলিশ দুইজনের লাশ উদ্ধার শেষে থানায় নিয়েছে।

সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাবাদের জন্য মঈনুল হাসান শুভ এবং আবদুল্লাহ আল শাহেদ নামে ২ ভাইকে আটক করেছে।

নিহত নিপা আক্তারের পিতা জালাল আহমেদ জানান, তার মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাইয়ের ছেলে মঈনুল হাসান শুভ(২২) এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারেন। মঙ্গলবার রাত ৯টায় নিপা আক্তার তাঁর ছেলে আলী আহসান মুজাহিদকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরের ভিতর প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করে। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে মুজাহিদ ও তার মা নিপা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার নিপাকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় আলী আহসান মুজাহিদকে ঢাকা নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন,  নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ এবং তার ভাই আবদুল্লাহ আল শাহেদ নামের ২ জনকে আটক করেছে।

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

শাহরিয়ার ইমন জয়, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্জিনা আক্তার সাকি(৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গৃহবধুর শশুর-শাশুরীর দাবি সাকি গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা করেছে। আর সাকির মা হাসিনা আক্তারের দাবি তাকে যৌতুকের জন্য শশুর বাড়ির লোকজন হত্যা শেষে লাশ ঝুলিয়ে রেখে আত্নহত্যার প্রচার করছে।

পুলিশ বলছে ময়না তদন্তের রিপোট আসলে মৃত্যূর আসল কারন জানা যাবে। আর সাকিকে হত্যার অভিযোগে তার মা হাসিনা আক্তার শশুর মোঃ আবুল কালাম ভুঁইয়া, শাশুড়ী ছামেনা বেগম, প্রবাসী স্বামী আল-মামুন ভুঁইয়া ও ঝা সালমা বেগমকে আসামী করে শুক্রবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নের কাপড়চতলী গ্রামে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ মার্চ উপজেলার কাপড়চতলী গ্রামের আবুল কালামের সৌদি প্রবাসী ছেলে আল-মামুন ভুইয়া (৪০) এর সাথে সদর দক্ষিণ থানার কৃষ্ণপুর মোক্তার বাড়ী মৃত জুনাব আলীর মেয়ে মর্জিনা আক্তার শাখি (৩২) এর সাথে মুঠোফোনে বিয়ে হয়। তারপর থেকে সাকির স্বামী সৌদি আরবে বসবাস করে আসছে। বিয়ের পর থেকে শশুর ও শাশুড়ী স্বামী আল-মামুনের সহযোগিতায় ৫ লাখ টাকা যৌতুক দাবী করে আসছে। বিষয়টি সাকি তার মাকে অবগত করলে তিনি যৌতুক দিতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে স্বামীর প্ররোচনায় শশুর-শাশুড়িসহ সাকির উপরে শারিরীক ও মানুষিক নির্যাতন করতে থাকে। নির্যাতনের বিষয়টি সাকি তার মাকে পুনরায় অবগত করলে তাঁর মা ঝা সালমা বেগমকে বিষয়টি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে হুমকি দিয়ে বলে যদি যৌতুক দিতে না পারলে সাকির সমস্যা হইবে এবং তারপর থেকে সাকির উপরে শারিরীক ও মানুষিক নির্যাতন আরো বাড়িয়ে দেয়। গত ৩ এপ্রিল বিষয়টি আত্নীয় স্বজনকে জানিয়ে পূনরায় সাকির মোবাইল নাম্বারে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায় এবং ওই দিন বিকেলে তার শাশুড়ি সাকির বোন তানজিনাকে ফোন করে জানায় সাকি মারা গেছে।

হাসিনা আক্তার অভিযোগ করে বলেন, শশুর বাড়ীর লোকজন সাকিকে গলায় ওড়না ও গামছা পেছিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে তাহমিনা আক্তার(২২) নামের এক প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সোহরাব উদ্দিনের স্ত্রী এবং পাশ্ববর্তী তেলিগ্রামে শাহজাহানের মেয়ে।

জানা গেছে, প্রবাসী সোহরাব উদ্দিন সম্প্রতি দেশে আসে। পারিবারিক বিষয় নিয়ে সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপর গৃহবধু তাহমিনা আক্তারের রহস্যজনক মৃত্যু হয়।

নিহত তাহমিনার পিতা শাহজাহান ও মাতা মনোয়ারা বেগম মঙ্গলবার সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, ‘তাহমিনা আক্তারকে স্বামী সোহরাব উদ্দিন হত্যা শেষে মুখে বিষ ঢেলে দেয়। এরপর চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মরদেহ ফেলে রেখে সোহরাব উদ্দিনসহ অন্যান্যরা হাসপাতাল থেকে পালিয়ে যায়’।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এএসআই আবদুল মজিদ জানান, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই ঘটনাটি হত্যা না আত্মহত্যা বলা যাবে’।

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রী নিপা আক্তার (১৮) নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের সাদেক হোসেনের মেয়ে ও পার্শ্ববর্তী কোতয়ালী থানার ঢুলিপাড়া গ্রামের প্রবাসী আবদুস সালাম মাছুমের স্ত্রী।

এ ঘটনায় নিপার বাবা সাদেক হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি জিডি করেন। মেয়ের সন্ধান পেতে তার পরিবার বিভিন্নস্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।

জানা গেছে, নিপা আক্তার রবিবার বিকেলে শপিং করতে চৌদ্দগ্রাম বাজারে আসেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আড়াই সপ্তাহ আগে তার বিয়ে হয়। তার সঙ্গে সাত ভরি স্বর্ণালঙ্কার ছিল। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতাকে আটক করে গণধোলাই !

স্টাফ রিপোর্টার ঃ

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ইব্রাহীম খলিল নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। সে চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের প্রবাসী এয়াছিনের ঘর থেকে পালানো অবস্থায় তাকে আটক করে বাড়ির মহিলারা। আটককৃত খলিল পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের শরপাতলী গ্রামের আমীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম খলিল ইতিপূর্বেও একই ইউনিয়নের ছোট সাতবাড়িয়া গ্রামে থাকা অবস্থায়ও বেশ কয়েকটি অপকর্মে জড়িয়ে পড়ে।

পরে প্রবাসী এয়াছিনের স্ত্রী আকলিমার সাথে সখ্যতা গড়ে উঠে ইব্রাহীম খলিলের। সখ্যতাকে আরও গভীর করার জন্য লম্পট কৌশলে আকলিমার ২ ছেলেকে প্রাইভেট পড়ানোর নামে তাদের ঘরে নিয়মিত প্রবেশের পথ বের করে। এতে তাদের মধ্যে সখ্যতা বেড়ে শারীরিক সম্পর্কে গড়ায়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টায় খলিল গৃহবধু আকলিমার ঘরে প্রবেশ করে। পরদিন শুক্রবার সকালে লোকচক্ষুর ভয়ে লম্পট খলিল গৃহবধুর ঘর থেকে বের হওয়ার সাহস করেনি। এসময় বাড়ির পাশ্ববর্তী অন্যান্য মহিলারা বিষয়টি টের পেলে গৃহবধু আকলিমা ইব্রাহিমকে বাইরে থেকে তালাবদ্ধ করে পিতার বাড়ি একই ইউনিয়নের শাকতলা চলে যায়। বেশ কয়েক ঘন্টা পর খলিল ঘরের দরজা ভেঙ্গে বের হওয়ার চেষ্টা করলে বাড়ির মহিলারা তাকে ধরে ঘরের ভুতুরের সাথে বেঁধে রাখে। পরে ছেলের আটকের খবর পেয়ে তার গ্রামের বাড়ি ঢালুয়া ইউনিয়নের শরপাতলী থেকে পিতা-মাতাসহ গ্রামের বেশ কয়েকজন লোক ঘটনাস্থলে আসে। এসময় জিনিদকরার স্থানীয় লোকজন পিতা-মাতার জিম্মায় ও মুচলেকা নিয়ে লম্পট ইব্রাহীম খলিলকে ছেড়ে দেয়।

এ বিষয়ে চিওড়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম ভূঁইয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে চিওড়া মাদ্রাসা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহীম খলিলকে হেনস্থা করার উদ্দেশ্যে জিনিদকরায় আটক করে একটি পক্ষ। পরে তাকে আবার ছেড়ে দেওয়া হয়।