Tag Archives: প্রাণ গেল ৩ জনের

কুমিল্লায় আজ করোনা শনাক্ত ৪১ জনের, প্রাণ গেল ৩ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বৃহস্পতিবারে নতুন করে আরও ৪১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৬ জনে।

আজকের রিপোর্টে সিটি কর্পোরেশনের ১ জন, দেবিদ্বারের ১ জন, হোমনার ১ জনের মৃত্যুসহ ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে।ফলে মৃত্যুর সংখ্যা ২৩৭ জনে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ২০ জন, বুড়িচংয়ে ৬ জন, আদর্শ সদরে ৩ জন, বরুড়ায় ৩ জন, মুরাদনগরে ৩ জন, তিতাসে ২ জন, মনোহরগঞ্জে ১ জন, হোমনায় ১ জন, চান্দিনার ১ জন ও দেবিদ্বারের ১ জন।

আজকের রিপোর্টে ৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ৫ জন ও আদর্শ সদরের ৩ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৪৯৯ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৪ হাজার ১৮৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৩ হাজার ৭৪৯ জনের। এর মধ্যে ৮ হাজার ৪৯৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

কুমিল্লায় বুধবারে আরও ৪২ জনের করোনা শনাক্ত, প্রাণ গেল ৩ জনের

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় বুধবারে নতুন করে আরও ৪২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৮ জনে।

আজকের রিপোর্টে ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে। মৃতরা সিটি করপোরেশনের ১ জন, চান্দিনার ১ জন ও দেবিদ্বারের ১ জন।ফলে মৃত্যুর সংখ্যা ১৭০ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৪ জন, চৌদ্দগ্রামে ৬ জন, লাকসামে ২ জন, আদর্শ সদরে ১ জন, দেবিদ্বারে ৫ জন, বুড়িচংয়ে ১ জন, বরুড়ায় ২ জন, মনোহরগঞ্জে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, মুরাদনগরে ৩ জন, হোমনায় ২ জন, মেঘনায় ১ জন, দাউদকান্দির ১ জন, সদর দক্ষিণে ১ জন, চান্দিনায় ১ জন।

আজকের রিপোর্টে ৩৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ১৫ জন, মনোহরগঞ্জে ৬ জন, দেবিদ্বারে ৬ জন, নাঙ্গলকোটে ৪ জন ও সদর দক্ষিণে ৩জন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩১ হাজার ৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ২৫০ জনের। এর মধ্যে ৬ হাজার ৬৭৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৭০ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ১৪৯ জন।