Tag Archives: বরুড়া উপজেলা

বরুড়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল­ার বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে বিভাগীয় কমিশনার বরাবর মঈনুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে একটি নোটিশ প্রকাশ করেছে কুমিল­া স্থানীয় সরকার বিভাগ।

উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, মঈনুল ইসলামের বিরুদ্ধে পাওয়া এসব অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তদন্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে সাক্ষ্য প্রমাণাদিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে।

বরুড়ায় সাবেক মেম্বারকে কুপিয়ে হত্যা করলো স্ত্রী

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও (মেম্বার বাড়ি) গ্রামে বজলুর রহমান মেম্বার (৬৫) নামে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম (২৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, বজলুর রহমানের প্রথম স্ত্রী অসুস্থ থাকায় একই গ্রামের শরাফত মিয়ার মেয়ে মোমেনাকে গত ১০ বছর পূর্বে বিবাহ করেন। বিয়ের ৭ বছর পর তাদের একটি ছেলে জন্ম হয়।বাচ্ছার বয়স আড়াই বছর। প্রায় সময় স্বামী বজলুর রহমানের সাথে স্ত্রী মোমেনা ঝগড়া লেগে থাকতো।কিন্তু গত ৩১ জানুয়ারী দিবাগত রাতে হঠাৎ কি নিয়ে ঝগড়া লেগে বজলুর রহমানকে মারাত্বকভাবে কুপিয়ে আহত করে।আহতকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকার মাতুয়াইলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে গত ৬ ফেব্রুয়ারী আহত বজলুর রহমানের মৃত্যু হয়।

পরে বজলুর রহমানের পুত্র আবুল হোসেন বাদী হয়ে বরুড়া থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, একই গ্রামের শরাপত আলীর মেয়ে বজলুর রহমানের স্ত্রী মোমেনা বেগম (২৮), মোমেনার ছোট ভাই জোবায়ের হোসেন (২৫), মোমেনার মা মহিপাল (৫৫) ও প্রতিবেশী মৃত জলপে আলীর ছেলে ডাঃ জহির (২৪)।

নিহত বজলুর রহমানের প্রথম সংসারে ৪ ছেলে। তাদের তিনজন প্রবাসী।পরের সংসারে আড়াই বছরের একটি ছেলে রয়েছে।
পুলিশ এ ঘটনায় মোমেনাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে মামলার বাদী আবুল হোসেন বলেন, আমার বাবাকে মোমেনা ও তার মা, ভাই ও ডাঃ জহির কুপিয়ে হত্যা করেছে।আমরা তার বিচার চাই”।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানা পু্লিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সরকার বলেন, এ মামলার ১নং ও ৩নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি দ্রুত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। হত্যার মূলকারণ উদঘাটনের চেষ্টা চলছে”।

বরুড়ায় প্রায় ১৫ লক্ষ টাকার সঞ্চয় নিয়ে গ্রামীণ সেবা সংস্থা উধাও

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ঋণ দেওয়ার নামে নিম্ন আয়ের মানুষের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার সঞ্চয় নিয়ে গ্রামীণ সেবা সংস্থা নামক প্রতিষ্ঠানটি উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (৩০ জানুয়ারী) সকালে আমড়াতলী বাজারের পূর্ব পার্শে কবির মিয়ার মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কথিক এনজিও‘র প্রতারচক্রের পরিচয় জানা যায়নি।

ভূক্তভোগীদের সূত্রে জানা গেছে, উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের আমড়াতলী বাজারের পূর্ব দিকে কবির মিয়ার মার্কেটের দ্বিতীয় তলায় গত জানুয়ারী মাসের শুরুর দিকে একজন বয়স্ক লোক গ্রামীণ সেবা সংস্থার নামে কথিত এনজিও‘র জন্য অফিস ভাড়া নেয়। অফিসের কার্যক্রম শুরু হওয়ার পরে ৫ হাজার টাকার বিনিময়ে বাতাইছড়ি গ্রামের শান্তামনি নামের এক নারী অফিস ক্লিনারের চাকরী নেন। সংস্থাটি আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে মাঠ পর্যায়ে কাজ শুরু করে। মাঠ পর্যায়ে খুদ্র ঋণ দেওয়া কথা বলে প্রতারকচক্রসহ চান্দিনা উপজেলার বাসিন্দা শিল্পী নামের একনারী মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে। প্রতারকচক্রটি আমড়াতলী বাজারের আশপাশের এলাকা বাদ দিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

সরজমিনে যাওয়ার পর জসিম, মোসলেম মিয়াসহ একাধিক ভূক্তভোগী জানান, কবির মিয়ার মার্কেটের অফিস দেখিয়ে, স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে তাদের প্রত্যোকের কাছ থেকে ১০, ১৫ ও ২০ হাজার টাকা করে নিয়েছে। সংস্থার অফিসটি ফেব্রুয়ারির মাসের ১ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঋণ প্রদান করার কথা থাকলে ৩০ জানুয়ারী সকালে প্রতারক চক্রটি সকল কার্যক্রম গুটিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়।

অফিস ক্লিনারের কাজ করা শান্তা মনি জানান, সে অফিস কর্তৃপক্ষকে ৫ হাজার টাকার বিনিময়ে চাকরী নিয়েছিলো। এব ক্ষুদ্র ঋণের জন্য সে নিজেও ১০ হাজার টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। সে অফিসের মাঠ পর্যায়ে টাকা উত্তোলনকারী শিল্পী নামের একজন নারী কর্মীর নাম্বার গনমাধ্যমকে দেয়। সে নারীর মুঠোফোনে একাধিকবার ফোন দিও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কবির মিয়া মার্কেটের মালিক ফিরোজ মিয়া জানান, জানুয়ারী মাসে একটি প্রাইভেটকারে একজন বয়স্ক লোকের সাথে আমাদের মার্কেটের দ্বিতীয় তলা ভাড়া দেওয়া সিদ্ধান্ত হয়। তারা জানুয়ারী মাসের ১ তারিখে গ্রামীণ সেবা সংস্থার সকল বৈধ কাগজপত্র দিয়ে ভাড়াটিয়া চুক্তিনামা করার চুড়ান্ত হয়। চুক্তিনামা করার দুইদিন পূর্বে ওরা উধাও হয়ে যায়। অফিসে ওদের ১০/১৫টি প্লাষ্টিকের চেয়ার ছাড়া আর কোন আসবাবপত্র নেই।

এ ব্যাপারে শিলমুড়ী (দঃ) ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভূইয়া জানান, এনজিও‘র উধাও হওয়ার বিষয়ে তিনি অবগত নন। কেউ লিখিত অভিযোগও করেনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, এনজিও‘র বিষয়ে তিনি অবগত নন। এ ব্যাপারে তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে গণমাধ্যমকে জানান।

কুমিল্লার বরুড়ায় খাল দখল করে দোকান নির্মাণ

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার মাছবাজার সংলগ্ন খাল ও সরকারি খাস জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে সরজমিনে গিয়ে দখলের এ চিত্র দেখা যায়।

জানা গেছে, পৌরসভার মাছ ও কাচাবাজারের নতুন গলীর রাস্তাটি এক সময় খাল ছিলো। মানুষের যাতায়াতের প্রয়োজনে সুপার স্টার হোটেলের সামনে থেকে শুরু করে পাবলিক টয়লেট পর্যন্ত খাল ভরাট করে এক অংশে ড্রেনের ব্যবস্থা রেখে রাস্তাটি নির্মাণ করা হয়। মাছ বাজারের পশ্চিম পাশে বর্তমানে পাবলিক টয়লেটের পেছন থেকে খালের মুখটি শুরু হয়েছে। ইতিমধ্যে খালের উত্তর অংশে দখল করে দোকান নির্মাণ করেছে আবু হানিফা, আঃ কাদেরসহ আরো অনেকে। খালের দক্ষিণ অংশে স্বপন পাল, শ্রীদাম পালসহ কামার পট্টির কামারিরা বাড়ির সীমানা বেড়া দিয়ে দখল করে রেখেছে। এতে করে বর্ষার সৃজনে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ বিষয়ে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা বলেন, সরজমিনে লোক পাঠিয়ে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরুড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠান‌কে ৩৪ হাজার টাকা অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠান‌কে ৩৪ হাজার টাকা অর্থদন্ড প্রধান করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃত্বে আজ বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থে‌কে আড়াইটা পর্যন্ত বরুড়ার পৌর বাজার এলাকায় এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে মেসার্স রাধুনী হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট‌কে ১০ হাজার টাকা, মেসার্স জননী মে‌ডি‌কেল হলকে ৫ হাজার টাকা, দারুস সালাম হো‌টেল‌কে ৮ হাজার টাকা, যমুনা স্টোর‌কে ৬ হাজার টাকা ও পদ্মা মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধা‌রিত স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে ব্যবসা প‌রিচা‌লনা করার নির্দেশনা দেয়া হয়।

উক্ত অভিযানে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর, ক‌্যা‌বের সদস‌্য, বাজার ব‌্যবসায়ী স‌মি‌তি ও এসআই ওয়া‌হেদের নেতৃ‌ত্বে বরুড়া থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লার বরুড়ায় ফকিরা মোকাম ব্রীজের নিচে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের মরদেহ

 

এমডি. আজিজুর রহমান,বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় ঝলম ইউনিয়নের ফকিরা মোকাম ব্রীজের নিচে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে উঠেছে।

বুধবার (০৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে ফকিরা মোকাম নামক ব্রীজের নিচে এ অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে উঠে।

প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমি এ মুহুর্তে ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কাজ শেষ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বরুড়ায় পয়ালগাছা ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় পয়ালগাছা ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে বরুড়া উপজেলা ১৫ নং পয়ালগাছা ইউনিয়নে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোটা. মো. কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান রবিউল আলম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সোলাইমান মজুমদার, সাবেক জেলা পরিষদ সদস্য সোহেল সামাদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মো.বকতার হোসেন।

অধিবেশনে পয়ালগাছা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হিসেবে সৈয়দ রেজভী ও সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাসকে ঘোষণা করা হয় ।

অধিবেশনে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বরুড়ায় “বরুড়া বিজনেস ফোরাম” গ্রুপের উদ্দোক্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

 

স্টাফ রির্পোটার:

কুমিল্লার বরুড়ায় “বরুড়া বিজনেস ফোরাম” গ্রুপের উদ্দোক্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে বরুড়া ফেয়ার হসপিটালের হলরুমে স্মার্ট পয়েন্টের সত্বাধিকারী ইমরান হোসাইনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লা ইলেকট্রিক এন্ড সেনেটারী প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও মানবাধিকার কর্মী এমডি আজিজুর রহমান, জীবনশৈলী সংগঠনের সভাপতি খলীলুর রহমান।

কোরআন তেলাওয়াত করেন মোল্লা মোমরেজ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন তানভির পরাজী।

নির্বাচিত অ্যাম্বাসেডর ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সফল করতে সমন্বয় করেন “বরুড়া বিজনেস ফোরাম” এর ফাউন্ডার কাতার প্রবাসী সাইফুল ফয়েজ উল্লাহ।

বরুড়ার উত্তর খোশবাস ইউনিয়নে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান আ’লীগের মনোনয়ন প্রত্যাশি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি হিসেবে ইউনিয়নজুড়ে ঘুরে মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন  মোহাম্মদ মনিরুজ্জামান। করোনা সংকটকালিন সময়ে অন্তত ৫ হাজার মানুষের পাশে নিত্যপণ্যের জিনিস ও অর্থ দিয়ে সেবা করেছেন এই সমাজসেবক ।

মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের মস্কিপুর গ্রামের হাজী মো: সফিকুল ইসলাম ও হাজী খালেদা বেগমের ছেলে।

জানা যায়, তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে সদর দক্ষিণ উপজেলার ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন । তারপর জীবন ও জীবিকার তাগিদে দেশের বাহিরে সিঙ্গাপুর যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে ২০০৮ সালে বরুড়া উপজেলা আওয়ামী লীগে যোগদান করেন। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কর্মী হিসেবে দলের নির্বাচনী প্রচারণা ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।  তারপর নির্বাচন শেষে তিনি আবার প্রবাসের কর্মস্থল সিঙ্গাপুর গিয়ে  ব্যবসা শুরু করেন। তৎকালীন সময়ে সিংগাপুর শাখা আওয়ামী লীগ নামে একটা সংগঠন তৈরি করেন । বর্তমানে তিনি সিঙ্গাপুর শাখা আওয়ামীলীগের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। গত প্রায় ১ যুগ ধরে তিনি তার নিজের ও আশেপাশের ইউনিয়নের গরিব-দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন এবং সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছেন। মহামারী করোনাভাইরাস এর সময় খোশবাস ইউনিয়ন ও আশেপাশের ইউনিয়নের প্রায় ৫ হাজার গরিব দুঃখী ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে তিনবার ত্রাণ দিয়েছেন।  পাশাপাশি নগদ অর্থও দিয়েছেন।

২০১৯ সালে (কুমিল্লা -৮) বরুড়া উপজেলা থেকে তিনি কুমিল্লা জেলা পরিষদের সদস্য উপ -নির্বাচনে অংশ গ্রহণ করার চিন্তে করেন। তিনি দলকে ভালোবেসে বরুড়া-৮ আসনের এমপি নাছিমুল আলম চৌধুরীর (নজরুল) নির্দেশে দলের স্বার্থে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। তারপর আবার ব্যবসার কাজে সিঙ্গাপুর  যান।

তিনি জানান, আমি আমার দেশ ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালবেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থেকে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই।  আমার পরিবারের অন্যান্য সদস্যগণও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালবাসি। আমি উত্তর খোশবাস ইউনিয়নে চেয়ারম্যান পদে à¦