Tag Archives: মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের দাফন সম্পন

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে দাফন

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে দাফন

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

রবিবার দুপুর ২টায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে কুমিল্লা জেলা ও মুরাদনগর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ সহ মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সাবেক বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন সমিতির সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম (৭৫) শনিবার বিকাল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।

 

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের দাফন সম্পন

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মমিনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বুধবার বিকাল ৫ টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন নবীয়াবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে ক্যাপ্টেন ফরহান এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টমেন্ট সেনাবহানীর ১২ সদস্যের একটি টিম পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করেন।

এর আগে মুরাদনগর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি চৌকস টিম জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যজিস্টেট উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি ) সাইফুল ইসলাম কমল, বাঙ্গরা বাজার থানার সাবইন্সপেক্টর মোহন, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, ও সহযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে তিনি ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। বুধবার ভোর ৫টায় ক্যান্টমেন্ট সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি উপজেলার প‚র্বধৈর পশ্চিম ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও তার এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।