,

চৌদ্দগ্রামে ভূমিহীনদের মাঝে কবুলিয়তনামা দলিল হস্তান্তর করলেন জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
February 26, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ভূমি অফিসের নবনির্মিত তোরণ, অভ্যন্তরিন পাকারাস্তা, বাগানের শুভ উদ্বোধন ও ৫৩ জন ভূমিহীন পরিবারের মাঝে রেজিস্ট্রিকৃত কবুলিয়তনামা দলিল হস্তান্তর করেছেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।

সোমবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শেখ শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সার্ভেয়ার সোহেল প্রমুখ।