Tag Archives: সিপিসি-২

কুমিল্লায় পেটের ভিতর ইয়াবা রেখে পাচারের সময় ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলা সদরের চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভিতরে করে ইয়াবা পাচারের অভিযোগে দুইজন মাদক পাচারকারিকে আটক করে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হয় এবং উক্ত মাদক পাচারকারিরা তাদের পেটের ভিতর থেকে বিশেষ পদ্ধতিতে স্কচটেপ দ্বারা প্যাঁচানো ক্যাপসুল আকৃতির ৫৪টি প্যাকেটে মোট ২ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।

আটককৃত মাদক পাচারকারিরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার সাতকুড়ি গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মোঃ জামিল হোসেন (৩৮) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইট্যং পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ আজিজুর রহমান (২৩)।

আটককৃত মাদক পাচারকারিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার সদর দক্ষিণে প্রায় ২ হাজার ইয়াবাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ হতে ট্রাকে করে পরিবহনকালে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ ডিসেম্বর ভোররাতে জেলার সদর দক্ষিণ উপজেলার নূরজাহান হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময়ে উক্ত ট্রাক তল্লাশি করে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে সৈয়দ হামজা (২৫) বর্তমানে মকবুল হোসেন (শ্বশুর) এর বাড়ি চান্দিনার লাজুর গ্রামে । অপর আসামি জেলার চান্দিনা থানার মুরাদনগর (মধ্যপাড়া) গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ জুয়েল (১৯)।

প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশেরবিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ১৮ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ১৮ কেজি গাঁজাসহ মোঃ সামিউল হারুন (২৫) নামের এক মাদক পাঁচারকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোররাতে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাঁচারকারী হলেন রাজশাহীর বোয়লিয়া উপজেলার শেখের চকগ্রামের মোঃ মোস্তাক আলীর ছেলে মোঃ সামিউল হারুন (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক পাঁচারকারী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

 

কুমিল্লার সদর দক্ষিণ থেকে কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মুন্না আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে মোছা আহম্মেদ উরফে মুন্না (২৯) নামের একজন কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

সোমবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আগ্নেয়াস্ত্র ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃত আসামী কুমিল্লার কোতয়ালি থানধীন ভূবনগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুন্না (২৯)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী প্রাইভেটকার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ বিষয়ে তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় শাড়ি পাচারকালে আটক ৭ জন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি পাচারকালে হাতেনাতে ৭ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ব্যাটারী চালিত অটোরিক্সায় করে ভারতীয় শাড়ি পাচার করার সময় উপজেলার ছয়গ্রাম বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি ব্যাটারী চালিত অটোরিক্সাও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মোঃ আজাদ মিয়ার ছেলে মোঃ সাকিল (২২), লরীবাগ গ্রামের মোঃ ওয়াসেদ মিয়ার ছেলে পারভেজ আলম (২৬), একই গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে মোঃ খলিল মিয়া (২৮), ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর (টাকই) গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ মিরাজ (১৯)।

এছাড়াও সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার উপজেলার দক্ষিণ কলাহুরা গ্রামের শাহজাহানের ছেলে মোঃ বিল্লাল হোসেন (১৯) এবং নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের মোঃ রোজআলী মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (১৯)।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

 

নগরীর অশোকতলা থেকে সরকারি ষ্ট্যাম্প জাল করা চক্রের ২ প্রতারক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর অশোকতলা এলাকা থেকে সরকারি ষ্ট্যাম্প জাল করা চক্রের ২ প্রতারককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল।

শনিবার সকালে সরকারি ষ্ট্যাম্প জাল করে সিগারেটের প্যাকেট ব্যবহার করে মাইক্রোবাসে করে উক্ত সিগারেট বাজারজাত করার সময় নগরীর অশোকতলা থেকে দুই প্রতারককে আটক করা হয়।

এ সময়ে তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ প্যাকেট অবৈধ PILOT সিগারেট উদ্ধার করা হয়। বাজারজাত করার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট গ্রামের মৃত রাজ্জাক উদ্দিনের ছেলে মোঃ ইউসুফ আলী (২১) এবং একই উপজেলার পৌটকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৩০)।

এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

 

কুমিল্লা সদরে মাদক ও মাদক বিক্রির টাকাসহ একজন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ এমদাদুল হক মারুফ (৩৭) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ লক্ষ ৩২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (১৩ মে) ভোররাতে কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এমদাদুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া এমদাদুল হক মারুফ (৩৭) কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রুখ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানান, পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এমদাদুল হক মারুফের বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি আভিযানিক দল এমদাদুল হক মারুফের বসত ঘরে অভিযান পরিচালনা করে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ লক্ষ ৩২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোনসহ এমদাদুল হক মারুফকে আটক করে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার প্রণব কুমার এ বিষয়টি নিশ্চিত করেছেন।