Tag Archives: হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার

হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলা সদরে নিখোঁজ হওয়ার একদিন পর পেয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে পৌর সদর এলাকার গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন জহিরের বাগান বাড়ির পশ্চিম পাশে একটি পতিত জমিতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত পেয়ারা বেগম উপজেলার মিরশ্বীকারী গ্রামের বাসিন্দা এবং মো. জানু মিয়ার স্ত্রী।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত ২ জুন সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে পেয়ারা বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। এরপর থেকে তাকে নানান জায়গায় খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় হোমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।।

Continue reading হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার