,

একাদশ জাতীয় সংসদ নির্বাচনই আমার জীবনের শেষ নির্বাচন : এরশাদ

আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনই আমার জীবনের শেষ নির্বাচন।

জীবনের পড়ন্ত বেলায় পৌঁছেছি। ভবিষ্যতে আর নির্বাচন করতে পারব কি না জানি না। তাই শেষবারের মতো রংপুরের জনগণের সেবা করে মরতে চাই।

বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজের আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতাকালে আগামী নির্বাচনে তাকে শেষবারের মতো ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, রংপুরের মানুষের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।

আমি যখন কারাগারে ছিলাম, তখন আপনারা পাঁচটি আসনে বিপুল ভোটে জয়ী করে আমাকে বাঁচিয়েছেন। সে সময় আপনারা পাশে না থাকলে আমাকে আরও কত দিন যে কারাগারে থাকতে হতো জানি না। রংপুরবাসী আমাকে নতুন করে জীবন দিয়েছেন।

তাই জীবনের শেষ প্রান্তে এসে আরেকবার জনগণের সেবা করার সুযোগ চাই। এ সময় আগামী নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে অংশ নেওয়ারও ঘোষণা দেন এরশাদ।

নামাজ শেষে নগরীর পল্লী নিবাস বাসভবনে দলের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এরশাদ।