Tag Archives: comilla news

সাবেক এমপি বাহার

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ ৯৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

সাবেক এমপি বাহার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সাবেক সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহারসহ ৯৫ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে সাবেক এমপি বাহার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ অন্তত ৭০ জনের নাম উল্লেখ করে আরও ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে সশস্ত্র হামলা ও গুরুতর জখম করার অভিযোগে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত কুমিল্লার দক্ষিণ চর্থার আতাউর রহমান হাকিমের ছেলে ব্যবসায়ী আহমেদ রাজিব ওরফে রাজিব বাদি হয়ে এ মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য বাহারের নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম ও গুলি চালানো হয় বলে উল্লেখ করা হয়। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মামলাটি গ্রহণ করেন।

অভিযোগে জানা যায়, মামলার আসামীরা দীর্ঘদিন যাবৎ ১ নম্বর আসামী বাহারের পালিত বাহিনীর সদস্য হয়ে শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী করে আসছে। তারা কোনো আইন-কানুন মানে না। সাবেক এমপি বাহার এর ছত্রছায়ায় আসামীরা বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজে টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করে আসছে। আসামীদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না। আসামীরা দিন-দুপুরে মানুষ খুন করে দিব্যি বুক ফুলিয়ে চলাফেরা করে। কেউ তাদের বিরুদ্ধে গেলে তাদের মারধর করে হত্যা করতো কিংবা মিথ্যা মামলা দায়ের করে জেল খাটাতো। তাদের নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সারাদেশে কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে বাদী এ আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত থাকেন। আসামীরা ছাত্র-জনতা আন্দোলনকে দমানো এবং জড়িত বাদীসহ অন্যান্যদের হত্যা গুম করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বেলা ৪টায় বাদীসহ স্বাক্ষীরা আন্দোলন কর্মসূচীকে সমর্থন জানানোর জন্য কুমিল্লার কান্দিরপাড় টাউনহল মাঠে আসার উদ্দেশ্যে রওনা হলে তালতলা চৌমুহনীর রাস্তার উপর পৌছানো মাত্র ১নং আসামীর হুকুমে নির্দেশে এজাহারনামীয় সকল আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে হাতে পিস্তল, একনলা বন্ধুক, পাইপ গান, দা-ছেনী, ডেগার, লোহার রড ইত্যাদি অস্ত্র নিয়ে বাদীসহ স্বাক্ষীগণের পথরোধ করে। বাদী পথরোধের কারণ জিজ্ঞাসা করে পথ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে উঠে।

২নং আসামী আমিনুল ইসলাম টুটুল কোটা বিরোধী আন্দোলনের মজা বুঝাইতেছি বলে তার হাতে থাকা ছেনি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর মাথা লক্ষ্য করে কোপ দিলে এ কোপ বাদীর মাথার বাম পাশে পড়ে মারাত্মক জখম হয়। ৩নং আসামী মাসুদ তার হাতে থাকা ছেনি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর মাথার ডান পাশে স্বজোরে কুপ দিয়ে মারাত্মক জখম করে। ৪নং আসামী আবদুল্লাহ আল মাহমুদ সহিদ তার হাতে থাকা ডেগার দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর বুক লক্ষ্য করে ঘাই দিলে উক্ত ঘাই বাদীর বাম হাত দিয়ে ঠেকালে তা বাদীর বাম হাতে পড়ে রগ কেটে যায়। ৫নং আসামী আতিক উল্লাহ খোকন হাতে থাকা পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীকে লক্ষ্য করে গুলি ছুড়লে বাদী জীবন বাঁচানোর জন্য একটু সরে গেলে উক্ত গুলি প্রচন্ড জোরে বিস্ফোরিত হয়ে লক্ষ্যভেদ হয়।

মামলায় যাদের আসামী করা হয় তারা হলেন, (১) আ.ক.ম. বাহাউদ্দিন বাহার (৭০), (২) আমিনুল ইসলাম টুটুল (৫৮), (৩) মাসুদ (৪২) সাবেক কাউন্সিলর, (৪) আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ (৫৭), (৫) আতিকুল্লাহ খোকন (৫৮), (৬) আহম্মেদ নিয়াজ পাভেল (৪৬), (৭) জহিরুল ইসলাম রিন্টু (৪৮), (৮) হাবিবুল আল-আমিন সাদী (৪৫) ১১নং ওয়ার্ড কাউন্সিলর, (৯) সরকার মাহমুদ জাবেদ (৫০) ৩নং ওয়ার্ড কাউন্সিলর, (১০) আজিজুল হক শিহানু (৩৬), (১১) কাজী মনি (৪৫), (১২) তপ্ত (২৫), (১৩) শাওন (৩৫) ওরফে মামা শাওন: (১৪) সানি (২৮) ওরফে পিস্তল সানি, (১৫) মোস্তাক ওরফে বডি মোস্তাক, (১৬) আনিছ মিয়া (৪৮), (১৭) জাহিদ মিয়া (৪৫) ওরফে চোরা জাহিদ, (১৮) নজরুল (৪০) ওরফে ওয়ার্ড মাস্টার নজরুল, (১৯) রতন (৫২), (২০) হাসান (৫১), (২১) রিংকু মিয়া (৪২), (২২) আবুল কালাম ওরফে বুলেট কালাম (৫৬), (২৩) ছালাম মিয়া (৪২), (২৪) জাকির হোসেন (৪৮), (২৫) মো: সুজন ড্রাইভার (৩৭), (২৬) ইয়াকুব আলী (৪৫), (২৭) আলমগীর হোসেন (৫৪), (২৮) বালু খায়ের (৪২), (২৯) নজরুল রহমান (৫২), (৩০) আব্দুল আলিম, (৩১) মো: হুমায়ুন মেম্বার (৪০), (৩২) জসিম (৪০) ওরফে কান কাটা জসিম, (৩৩) আহহ্লাদ মিয়া (৪২), (৩৪) রাজু ওরফে গ্যারেজ রাজু ওরফে কুত্তা রাজু, (৩৫) জাহিদুল মিয়া, (৩৬) রাব্বু (৩৫) (শহিদ মিয়ার ভাগিনা), (৩৭) ছোটন (৩৫) ওরফে কসাই ছোটন, (৩৮) কাউছার খন্দকার (৪৫), (৩৯) স্বপন মিয়া (৩৪), (৪০) ফয়সাল (৪০), (৪১) সৈকত (৪০), (৪২) জসিম মিয়া (৪৬), (৪৩) শ্বেত কাদের (৫০), (৪৪) মাছুম (৪২), (৪৫) মীর হোসেন (৩৪), (৪৬) মাহাবুব হাসান (৫২), (৪৭) আব্দুল হান্নান সোহেল (৪৪), (৪৮) আশিকুর রহমান (৩৫), (৪৯) মো: সেলিম মিয়া (৫০), (৫০) আলাউদ্দিন মিয়া (৪৫), (৫১) ইব্রাহিম খলিল জনি (৪৫), (৫২) সালাউদ্দিন ওরফে কালু সালাউদ্দিন, (৫৩) জয়নাল আবেদীন (৪২), (৫৪) শেখ সাদী (৪৫), (৫৫) বরিশাইলা রুহুল আমীন (৪৫), (৫৬) মো: আব্দুল হান্নান (৪৫), (৫৭) আক্তার হোসেন (৪৮), (৫৮) সাইফুল ইসলাম ওরফে পিলে সাইফুল (২২), (৫৯) আব্দুল হান্নান চৌধুরী অপু (৩৭), (৬০) আবু ইউসুফ বাবু (৫৬), (৬১) আনোয়ার হোসেন মিঠু (৪২), (৬২) রাজু ওরফে দেখা রাজু (৩৫), (৬৩) হুমায়ুন কবির (৫০), (৬৪) জসিম মিয়া (৪০), (৬৫) বোরন মিয়া (৩৫), (৬৬) মুন্না মিয়া (২৮), (৬৭) আজিম মিয়া (২৫), (৬৮) খায়রুল মাসুদ ডালিম (৪২), (৬৯) খায়রুল মামুন (৩৮), (৭০) ভুটু মিয়া (৪২) ও অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন।

পুলিশের ভাবমূর্তি

পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে : উপদেষ্টা

পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে : উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পুলিশের ভাবমূর্তি (ইমেজ) উন্নত করতে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের ইমেজ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। একদিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। এটি একটি প্রক্রিয়া, যা সময়ের সাথে সাথে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, একদিনেই সবকিছু করা সম্ভব নয়। এজন্য সময় দিতে হবে, এবং এই বিষয়ে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বন্যার কারণে চৌদ্দগ্রামে

বন্যার কারণে চৌদ্দগ্রামের ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

বন্যার কারণে চৌদ্দগ্রামের ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

স্টাফ রিপোর্টার:

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার স্কুল, মাদরাসা ও কলেজসহ ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যায়। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

১ সেপ্টেম্বর থেকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হলেও জলাবদ্ধতার কারণে এখনো ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বিদ্যালয়ের ভবনের মেঝেতে, মাঠে ও রাস্তায় পানি থাকার কারণে এখনও ৭০টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫টি মাদরাসার পাঠদান বন্ধ রাখা হয়েছে।

বাকি বিদ্যালয়গুলোর পাঠদান শুরু হলেও চতুর্দিকে পানি থাকার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম।

গত ১৮ আগস্ট থেকে বন্যার কারণে চৌদ্দগ্রামে র পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে।

এতে ১৭০টি প্রাথমিক, ৫৪টি মাধ্যমিক, ৪৮টি মাদরাসা, একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি-বেসরকারি ১১টি কলেজসহ মোট ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবনগুলোতে আশ্রয় নিয়েছে মানুষ।

সরেজমিনে দেখা গেছে, আলকরা ইউনিয়নের বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখনও পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও যাতায়াতের সড়কে পানি থাকায় ওইসব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও চারপাশে পানির থৈ থৈ অবস্থায় থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ। এছাড়া কিছু এলাকায় বাড়ির উঠানে এবং সড়কে পানি থাকায় অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানে আসতে পারছে না। ফলে পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম।

আব্দুর রশিদ নামে এক অভিভাবক বলেন, “চারদিকে এখনও যে পরিমাণ পানি রয়েছে, সে কারণে আমার ছেলেকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। পুরোপুরি পানি কমলে সে স্কুলে যাবে।”

ফারুক নামের এক শিক্ষার্থী বলেন, “বন্যার পানি ঘরে প্রবেশ করে বই-খাতাসহ সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন কি নিয়ে স্কুলে যাবো?”

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম বলেন, “উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭০টিতে পানি উঠেছে। এখনো ৭০টি বিদ্যালয়ের ভবনের মেঝেতে, মাঠে ও রাস্তায় পানি রয়েছে। যার কারণে ওই বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

এছাড়া ৬৭ বিদ্যালয়ের বেঞ্চ, টয়লেট ও ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব প্রতিষ্ঠান থেকে পানি নেমে গেছে, সেগুলোতে পাঠদান শুরু হয়েছে তবে চতুর্দিকে পানি থাকায় শিক্ষার্থী উপস্থিতি কম।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, “পানি থাকার কারণে উপজেলার ৭টি স্কুল ও ৫টি মাদরাসায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। বাকিগুলোতে যথারীতি পাঠদান চলমান রয়েছে।”

শান্তর ট্রফি নিয়ে ঘুম

শান্তর ট্রফি নিয়ে ঘুম: মেসির বিশ্বকাপ মুহূর্তের অনুকরণ

শান্তর ট্রফি নিয়ে ঘুম: মেসির বিশ্বকাপ মুহূর্তের অনুকরণ

ডেস্ক রিপোর্ট:

২০২২ সালে কাতারে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি। সেই জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন আর্জেন্টাইন এই মহাতারকা। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই স্মরণীয় রাতে বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ঘুমানোর ছবিটি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। সেই মুহূর্তে মেসির ট্রফির প্রতি ভালোবাসা ও আবেগ ফুটবলপ্রেমীদের মন জয় করেছিল।

এবার মেসির মতোই কিছুটা আবেগঘন মুহূর্ত তৈরি করলেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবারের মতো জয় পেয়ে ট্রফি নিয়ে ঘুমালেন বাংলাদেশের এই অধিনায়ক। আজ সকালে সেই মুহূর্তটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন শান্ত, যেখানে দেখা যায় ট্রফির পাশে ঘুমিয়ে আছেন তিনি।

ছবিটির ক্যাপশনে শান্ত সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘শুভ সকাল।’

এই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে শান্ত এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ কেউ মনে করেছেন, শান্তকে মেসির অনুকরণ না করে নিজের সৃজনশীলতার পরিচয় দেয়া উচিত।

যুবসমাজ ও প্রবাসীর উদ্যোগে

চৌদ্দগ্রামে যুবসমাজ ও প্রবাসীর উদ্যোগে ক্ষতিগ্রস্থ সড়কের মেরামত

চৌদ্দগ্রামে যুবসমাজ ও প্রবাসীর উদ্যোগে ক্ষতিগ্রস্থ সড়কের মেরামত

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের হাজী সুরুজ মিয়া সড়ক দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। সড়কটিতে পূর্বে সামান্য ইট, বালু দেখা গেলেও সাম্প্রতিক ভয়াবহ বন্যায় একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, হাজী সুরুজ মিয়া সড়কটি বন্যার পানিতে তলিয়ে যায়। এতে পদুয়া, দামারপাড়া, আশফালিয়া ও দক্ষিণ ডেকরা গ্রামের মানুষের চলাচলে প্রায় বন্ধ হয়ে যায়।

গ্রামবাসিকে সাথে সদ্য প্রবাস ফেরত মোঃ ইয়াছিন ও পদুয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়েছে।

জানা যায়, ২০০৪ সালে তৎকালিন জামায়াতের এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মো তাহের পদুয়া বাজার থেকে হাজী সুরুজ মিয়া বাড়ীর এক কিলোমিটার এই রাস্তাটি পাকা করন করে দেন। এরপর থেকে দীর্ঘ ২০ বছর রাস্তাটি সংস্কার না করায় সড়কটি কার্পেটিং উঠে গিয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পরে ৪ গ্রামের জনসাধারণ। জনগণের দুর্ভোগের কারণে যুবসমাজের সাথে পরামর্শ করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন প্রবাসী মোঃ ইয়াছিন। গত রোববার ও সোমবার রাস্তাটিতে রাবিশ পেলে সংস্কার করে চলাচলের উপযুক্ত করে এলাকাবাসী।

যুবসমাজ ও প্রবাসীর উদ্যোগে

দামারপাড়ার বাহার মিয়া বলেন, অনেক বছর এ রাস্তা দিয়ে রিক্সা গাড়ী নিয়ে চলাচল করতে পারি নাই। গত কয়েক দিনের বন্যায় সড়কটি ভিশন ক্ষতিগ্রস্থ হয়। প্রবাসীদের উদ্যোগে এ সড়কে রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করায় এখন আমরা ঠিক মত চলাফেরা করতে পারছি।

পদুয়া ইস্রাফিল বলেন, পদুয়ার হাজী সুরুজ মিয়া সড়কটিতে গত ২০ কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। চলাচল অনুপযোগী ছিল। গ্রামবাসী ও প্রবাসী এয়াছিনের উদ্যোগে যুব সমাজ সহযোগিতায় সড়কটি সংস্কার করা হয়েছে।

একই গ্রামের ডাক্তার পেয়ার আহমেদ বলেন, এ সড়কটি অনেক দিন অবহেলিত ছিল। এখন আমরা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করায় ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে।

আমিনুল হক বলেন, গত ২০ বছরে আমাদের এ গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন এ গ্রামটি অবহেলিত ছিল। এ রাস্তা দিয়ে ৫-৬ গ্রামের লোকজন খুব কষ্টে চলাচল করত। আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। প্রবাসী এয়াছিন ভাই ও গ্রামবাসী উদ্যোগে সংস্থার করায় তাদের ধন্যবাদ জানাই।

অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান

অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আগামীকাল শুরু হবে: উপদেষ্টা

অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আগামীকাল শুরু হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

দেশের চলমান পরিস্থিতি উন্নত করার বিষয়ে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন।

এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামীকাল রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য যৌথ অভিযান শুরু করা হবে। বৈধ এবং অবৈধ সব ধরনের অস্ত্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য প্রথমে মাদকের গডফাদারদের নিয়ন্ত্রণ করতে হবে এবং এই পথেই এগোবে সরকার।

এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে উল্লেখ করেন যে, মিয়ানমার সীমান্তে কিছু সমস্যা রয়েছে এবং সেখানকার আইনশৃঙ্খলা শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুয়ারেজ

কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুয়ারেজ

ডেস্ক রিপোর্ট:

উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়া ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় আগামী শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাবেন।

গত সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সুয়ারেজ তার অবসরের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তবে জানাচ্ছি, আগামী শুক্রবারই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচটি খেলব।”

তিনি আরও বলেন, “সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসের সঙ্গে জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ আমি জীবনের নতুন এক অধ্যায়ে যেতে চাই। আমার বয়স ৩৭ বছর, এবং আমি জানি, পরের বিশ্বকাপে খেলা অনেক কঠিন হবে। তবে এটা আমাকে সান্ত্বনা দেয় যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। ইনজুরির কারণে নয় বা দল থেকে বাদ পড়ার কারণে নয়, বরং নিজের সিদ্ধান্তে অবসর নিতে পারছি। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দিবো।”

গত জুলাইয়ে কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে একটি গোল করেছিলেন সুয়ারেজ। তিনি বলেন, “আমি চেয়েছিলাম আমার সন্তানরা দেখে যে, আমি দেশের হয়ে কিছু বড় অর্জন করেছি। শেষ গোলটি ওদের জন্য আনন্দের ছিল। আমরা ট্রফি জিততে পারিনি, তবে আমার সন্তানেরা আমার গোল দেখে খুশি হয়েছিল।” ঘরের মাঠে খেলে অবসর নিতে চেয়েছিলেন সুয়ারেজ, সেই কারণেই প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি বেছে নিয়েছেন।

২০০৭ সালে উরুগুয়ের জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি এখন পর্যন্ত ১৪২টি ম্যাচ খেলেছেন এবং সর্বাধিক ৬৯টি গোলের রেকর্ড তার ঝুলিতে। ক্লাব ফুটবলে বর্তমানে তিনি আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে খেলছেন। এর আগে তারা বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন।

ভেজাল মদে সর্বনাশ

দিলীপের ভেজাল মদে সর্বনাশ

দিলীপের ভেজাল মদে সর্বনাশ

স্টাফ রিপোর্টার:

উন্নতমানের কাচের টুকরো বা নকল হীরা বিক্রিতে আলোচিত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার ভেজাল মদে সর্বনাশ হচ্ছে লাখো মানুষের। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য কমিটির সদস্য দিলীপের মদ বিক্রির কোম্পানি গুলশানের সাবের ট্রেডার্স লিমিটেড বা এসটিএল।

জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআরের কাস্টমস বন্ড কমিশনারেট সূত্র বলছে, এসটিএল কূটনৈতিকদের ব্যবহারের জন্য আনা বন্ডেডওয়্যার হাউস সুবিধার মদ কালোবাজারে বিক্রি করে বিগত সাত বছরে সরকারের প্রায় ২৮৩ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে। এদিকে দেশে বন্ড সুবিধার মদে ভেজাল দিয়ে কালোবাজারে বিক্রি করায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। ভেজাল ও নিম্নমানের মদ পানে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে।

সূত্র বলছে, মদ বিক্রির কোম্পানি সাবের ট্রেডার্স লিমিটেড বা এসটিএলে চট্টগ্রামভিত্তিক বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে পার্টনার ছিলেন এমপি আনার হত্যাকান্ডে আলোচিত সোনা ও হীরা চোরাকারবারির ডনখ্যাত দিলীপ কুমার আগরওয়ালা। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ থেকে বিএনপিপন্থি হয়ে ওঠে দিলীপ কুমার আগরওয়ালা।

এস আলম গ্রপের মালিকানাধীন ৭৫ শতাংশ শেয়ার থাকার পরও, মাত্র ২৫ শতাংশ শেয়ারের মালিক হয়ে দিলীপ রাতের আঁধারে নিজের নিয়ন্ত্রণে নেন পুরো সাবের ট্রেডার্স লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কয়েক শ কোটি টাকার শুল্কমুক্ত সুবিধায় আনা মদের মজুদ রয়েছে। এমন পরিস্থিতিতে দিলীপের মদের কোম্পানি সাবের ট্রেডার্সে এনবিআরের নজরদারি বাড়ানোর হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে চলতি বছরের ২০ জুন রাজধানীর নয়াপল্টনের একটি অফিসকক্ষ থেকে ফরহাদ (২১) ও ইমন (২৩) নামে দুই তরুণের লাশ উদ্ধার করে পল্টন থানা পুলিশ। এই দুজন বিষাক্ত মদ পানের কারণে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ। এর আগে চলতি বছরের ১১ এপ্রিল নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানের পর অসুস্থ তিন যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকরা হলেন- উপজেলার ভারশো ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)।

সম্প্রতি বেসরকারি সংস্থা মাদকদ্রব্য ও নেশা নিরোধের (মানস) হিসাব মতে, দেশে বর্তমানে মাদকসেবীর সংখ্যা প্রায় দেড় কোটি। এর মধ্যে ১ কোটি মাদকাসক্ত এবং বাকি ৫০ লাখ মাঝেমধ্যে মাদক সেবন করে। সেই হিসাবে দেশের প্রায় ১৭ কোটি ১৫ লাখ জনসংখ্যার মধ্যে গড়ে প্রতি ১২ জনে (১১ দশমিক ৬৭) একজন মাদকসেবী। শতাংশের হিসাবে মোট জনংসংখ্যার ৮ দশমিক ৭৫ শতাংশ মাদকসেবী। মাদক বিশেষজ্ঞরা বলছেন, মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদক পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহার করায় বাংলাদেশ মাদকের বড় ঝুঁঁকির মধ্যে রয়েছে। এ ছাড়া সহজে পাওয়া যাচ্ছে যেকোনো মাদক। ফলে দিন দিন বাড়ছে মাদকসেবীর সংখ্যা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, সাম্প্রতিক সময়ে নতুন পথে নতুন মাদকের অনুপ্রবেশ আরও বেশি আসক্ত করে তুলছে তরুণ ও যুবকদের। পাশাপাশি পূর্ণবয়স্ক এবং শিশু-কিশোরদের মধ্যেও মাদকাসক্তি আশঙ্কাজনক হারে বাড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ থেকে ২০২৩-এর জুলাই পর্যন্ত মাদকাসক্ত হয়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) চিকিৎসা নিতে গেছে অন্তত ৫০ হাজার মাদকসেবী। আর গত পাঁচ বছরে রিহ্যাবে চিকিৎসা নিতে যাওয়া মাদকাসক্ত নারীর সংখ্যা বেড়েছে পাঁচ গুণ। ১৫ ও তার কম বয়সী মাদকাসক্তের সংখ্যা বেড়েছে তিন গুণ।

মানসের চেয়ারম্যান ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর মতে- মাদক হলো সব অপরাধের জনক। খুন, ধর্ষণ, পারিবারিক কলহ থেকে শুরু করে ছিনতাইয়ের মতো ঘটনার বেশির ভাগ ঘটছে মাদকের কারণে। এনবিআর সূত্র বলছে, বর্তমানে সারা দেশে দেড় শতাধিক লাইসেন্স পাওয়া মদের বার রয়েছে। যার ৮০ শতাংশ রাজধানীতে। এ ছাড়া বন্ড সুবিধায় আসা মদ কূটনৈতিক ব্যক্তিত্বরা (প্রিভিলেজড পারসন) বেশি কেনেন। আমাদের কাছে বিভিন্ন সময়ে তথ্য এসেছে, তারা ওই মদের একটি অংশ বাইরে বিক্রি করে দেন। এ ছাড়া মিথ্যা ঘোষণায় আমদানি, চোরাইপথেও মদ আসে। এসব মদ সরাসরি যায় দিলীপের মদ বিক্রির কোম্পানি সাবের ট্রেডার্স লিমিটেড বা এসটিএলে। এনআর সূত্র জানায়, বন্ড সুবিধায় দেশে ছয় ধরনের মদ বা অ্যালকোহল-জাতীয় পানীয় বাংলাদেশে আসে।

আমদানি করা মদের মধ্যে রয়েছে- বিয়ার, স্পিরিটজাতীয় পানীয়, হুইস্কি, রাম ও টাফিয়া, গিন ও জেনিভা, ভদকা, লিকারস ও করডিয়ালস। এনবিআরের অধীন কাস্টমস বন্ড কমিশনারেট অফিস শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকা ছয়টি বারে মদের আমদানি ও সরবরাহ দেখভাল করে। এগুলো হলো- সাবের ট্রেডার্স লিমিটেড, ইস্টার্ন ডিপ্লোম্যাটিক সার্ভিসেস, টস বন্ড, ন্যাশনাল ওয়্যারহাউজ, ঢাকা ওয়্যারহাউজ ও এইচ কবির অ্যান্ড কোম্পানি। এর মধ্যে পাঁচটি গুলশানে এবং একটি মহাখালীতে অবস্থিত। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট অফিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রিভিলেজড পারসনদের শুল্কমুক্ত সুবিধার সনদ দিয়ে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযোগ রয়েছে, অতীতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধাপ্রাপ্ত বারগুলো বিপুল পরিমাণ শুল্কমুক্ত মদ এনে বাইরে বিক্রি করে দিত। এতে বারগুলো লাভবান হলেও সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাত। এ খাতে শৃঙ্খলা আনতে ২০১৭ সালে ছয়টি বন্ডেড ওয়্যারহাউজে মদ আমদানি, তা বিক্রির পাস বই সংরক্ষণ; ক্রেতার শুল্কমুক্ত সুবিধার সনদ দেখানো এবং কোন ব্র্যান্ডের কতটুকু বিক্রি হলো তা প্রতি মাসে পাঠানোর বাধ্যবাধকতা আরোপ করে। তবে শুরুর দিকে তা পরিপালন না হলেও সাম্প্রতিক সময়ে নিরবতা ভেঙেছে এনবিআর।

এনবিআরের কাস্টমস বন্ড কমিশনারেট অফিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, একজন প্রিভিলেজড পারসন বছরে একটি নির্দিষ্ট পরিমাণ মদ শুল্কমুক্ত সুবিধায় গ্রহণ করতে পারেন। এখন প্রতিটি বিক্রির বিপরীতে পাস বইয়ের কপি ও শুল্কমুক্ত সুবিধার কপি জমা নেওয়া হচ্ছে প্রতি মাসে। ফলে অনিয়ম করে বাড়তি আমদানির সুযোগ কমে গেছে।

৫ ১০ ও ২০ টাকার নোট

৫, ১০ ও ২০ টাকার নোট বদলে যাবে

৫ ১০ ও ২০ টাকার নোট বদলে যাবে

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ এবং ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই শোচনীয়। সরকার শিগগিরই এই নোটগুলো পরিবর্তনের পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, চলতি মাসে অথবা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে। এতে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা ইতোমধ্যে বন্ধ করেছি। বর্তমানে জিডিপির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্ন সহকারে ব্যবহার করার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে।

মাদকের টাকার জন্য ঝগড়া

মাদকের টাকার জন্য ঝগড়া, বাবার আঘাতে ছেলের মৃত্যু

মাদকের টাকার জন্য ঝগড়া, বাবার আঘাতে ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মর্মান্তিক এক ঘটনায় এনায়েতুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে খুন করেছেন তার বাবা।

ঘটনাটি ঘটেছে রোববার (১ সেপ্টেম্বর) গভীর রাতে, বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে। ঘটনার পরপরই পুলিশ নিহতের বাবা, জয়নাল আবেদীন (৫৫), কে আটক করেছে।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক মোল্লা জানিয়েছেন, এনায়েত মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে পরিবারে চাপ সৃষ্টি করতেন এবং টাকার জন্য চুরি করতেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার বাবা তাকে বিদেশ পাঠান, কিন্তু বিদেশে গিয়েও এনায়েত থামেননি। দেশে ফিরে আবারও নেশার টাকার জন্য ঝগড়া শুরু করেন।

ইউপি সদস্য আরও জানান, এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। রোববার রাতে নেশার টাকার জন্য এনায়েত তার বাবার সঙ্গে ঝগড়ায় জড়ান। ঝগড়ার এক পর্যায়ে জয়নাল রড দিয়ে ছেলের মাথায় আঘাত করেন, যা এনায়েতকে গুরুতর আহত করে। দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পর জয়নালকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এনায়েতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।