Tag Archives: কুমিল্লা ইপিজেড

সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জান্নাত ও পুলিশের সহায়তায় হারানো সন্তান ফিরে পেল পরিবার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশ এবং ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের সম্ভাব্য সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আমেনা বেগম জান্নাতের সহযোগিতায় হারানো সন্তানকে ফিরে পেল এক পরিবার।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে শাহাদাত হোসেন শাওন নামের ১১ বছর বয়সী এক কিশোরকে জাঙ্গালিয়া এলাকার কচুয়া চৌমুহনীতে খুঁজে পান আমেনা বেগম জান্নাত। পরে ছেলেটিকে নিয়ে কুমিল্লা ইপিজেড ফাঁড়িতে যান জান্নাত। সেখানে পুলিশের সহায়তায় খবর পেয়ে বেতাগাও এলাকা থেকে এসে তার পরিবার ছেলেটিকে বাড়িতে নিয়ে যায়।

কাভার্ডভ্যানের চাপায় নিহত

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে কাভার্ডভ্যানের চাপায় মো. মাসুম মিয়া ও মো. হাসান মিয়া নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই কুমিল্লা ইপিজেডে অবস্থিত চায়না প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. মাসুম হোসেন ইপিজেডের ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেক টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন, এবং হাসান মিয়া একই প্রতিষ্ঠানের মেটাল ব্রাঞ্চের ট্রেইনি ইঞ্জিনিয়ার ছিলেন। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটির ছুটি হলে তারা দুজন মোটরসাইকেলে করে বাসার দিকে রওনা দেন। ইয়াছিন মার্কেট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে চাপা দেয়। ঘটনাস্থলেই হাসান মিয়া মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক কবির আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় চীনের কোম্পানির কর্মকর্তা সুমন হত্যা মামলার আরো এক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ইপিজেডের চীনের সিং সাং সু কোম্পানীর কর্মকর্তা খাইরুল বাসার সুমন হত্যার আসামী ছাব্বির হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহ্নত মোটর সাইকেলটি ও জব্দ করা হয়েছে। এ নিয়ে এমামলার এজাহার নামীয় প্রধান আসামীসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া ছাব্বির হোসেন নগরীর উত্তর চর্থা এলাকার মালু মিয়া বাড়ীর তাজুল ইসলামের ছেলে। ছাব্বির কে আটকের পর তার দেখানো তথ্য মতে নগরীর দেশওয়ালীপট্টি একটি গ্যারেজ থেকে হত্যাকান্ডে ব্যবহ্নত নম্বর বিহীন পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য গত ৩০ এপ্রিল-২১ শুক্রবার কুমিল্লা ইপিজেডের সিং সাং সু কোম্পানির মানবসম্পদ কর্মকর্তা খাইরুল বাসার সুমনকে ইপিজেডের প্রধান ফটকের রোসা ও বার্জার ডিপোর সামনে মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে ছুরিকাঘাতে খুন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সুমনের ভাই বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে গত ১ মে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন আসামি আটক না হওয়ায়, মামলাটি অদিকতর তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা শাখায় ন্যাস্ত করলে এর তদন্তভার পায় ডিবির এস আই শাহীন কাদির। হত্যার সুষ্ঠ বিচারের দাবীতে সুমনের বন্ধুরা ফ্রেন্ডস অব কুমিল্লা-২০০১, ও বিভিন্ন সংগঠন মানববন্দন করে। তদন্তে নামার ২ দিনের মধ্যে প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর মধ্য এজাহার নামীয় প্রধান আসামী মহিউদ্দিন ও ফাহিম হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই শাহীন কাদির জানান, মামলাটি তদন্তভার হাতে পেয়েই আসামী গ্রেফতারে অভিযান শুরু হয়। পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার স্যারের নির্দেশনা মতে খুব দ্রুত ৪ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হই,বাকী আসামীদেরকেও  দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব বলে আশা করি। ইতিমধ্যে ২ জন আসামী দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আশা করি দ্রুতই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।

ইপিজেডের কর্মকর্তা সুমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

চাঞ্চল্যকর কুমিল্লা ইপিজেড কর্মকর্তা খাইরুল বাশার হত্যা মামলার পলাতক প্রধান আসামী মো: মহিউদ্দিনকে (২১) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দলগোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৭ মে) ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সদর দক্ষিণ থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর কুমিল্লা ইপিজেডের সিং সাং সু কোম্পানীর এইচ আর কর্মকর্তা খাইরুল বাশার হত্যা মামলার পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা গ্রামের মৃত আব্দুল হকের  ছেলে মোঃ মহিউদ্দিন (২১)। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে এবং তার আরো ৭/৮ জন সহযোগীসহ পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডে অংশ নেয়।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে। দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লায় ২ কর্মচারীকে চাকরিচ্যুত করার জেরেই খুন হয় সুমন, গ্রেফতার হয়নি কেউ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইপিজেডের সিং সাং সু নামে চীনা কোম্পানির চাকরিচ্যুত দুই কর্মচারী ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে কর্মকর্তা খায়রুল বাশার সুমনকে হত্যা করেছেন বলে তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনার তিন দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে এ ঘটনায় দু’জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দু’জনসহ চারজনকে আসামি করে শনিবার নিহতের ভাই খায়রুল এনাম বাদী হয়ে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার দুই আসামি কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মহিউদ্দিন (২২) ও রাফি (২০) কুমিল্লা ইপিজেডের সিং সাং সু নামে একটি চীনা কোম্পানির কর্মচারী ছিল। প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ানোয় সম্প্রতি তাদের চাকরিচ্যুত করা হয়। এজন্য তারা ওই কোম্পানির মানবসম্পদ কর্মকর্তা খায়রুল বাশার সুমনকে দায়ী করে এবং তার প্রতি ক্ষুব্ধ হয়।

গত শুক্রবার সুমন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইপিজেডের প্রধান গেটের অদূরে রোসা সুপার মার্কেটের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খায়রুল বাশার সুমন সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মতিন মাস্টারের ছেলে।

নিহতের ভাই ও মামলার বাদী খায়রুল এনাম জানান, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে ধরতে পারেনি। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এগুলো থেকে অজ্ঞাতনামাদের শনাক্ত করা যেতে পারে।

রোববার বিকেলে সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ রায় সমকালকে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।

কুমিল্লায় আবাসিক এলাকা ও ফসলি জমিতে ইপিজেডের বিষাক্ত বর্জ্য !

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইপিজেডের শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে ফেলছে এক শ্রেণীর অসাধু চক্র । এর ফলে দূষণ ছড়িয়ে পড়ছে আশেপাশে। রাসায়নিক  বর্জের  কারণে পানি দূষিত হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ছে জীব বৈচিত্র্য। স্থানীয় পর্যায়ে বাড়ছে রোগব্যাধি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,কুমিল্লার নগরীর ২১ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া আবাসিক এলাকায় কোন প্রকার পরিবেশ অধিদপ্তরের নিয়ম-নীতি না মেনে ইপিজেডের বিষাক্ত ক্যামিক্যাল বর্জ্য ফেলছে একটি অসাধু চক্র।

স্থানীয় একটি সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার সুজানগর গ্রামের মিজান হোসেন কুমিল্লা ইপিজেডের শিল্প-কারখানার বর্জ্য পরিবেশ অধিদপ্তরের কোনো নিয়ম নীতি না মেনে আবাসিক এলাকায় ফেলছে । যদিও পরিবেশ অধিদপ্তরের বর্জ্য ফেলার জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এই নিয়ে এলাকাবাসীরা প্রতিবাদ করলেও তিনি হুমকি দিয়ে স্থানীয় রাজনৈতিক আশ্রয় নেন বলে জানা যায় । এছাড়া বিভিন্ন ফসলি জমিতে এসব বর্জ্য স্তুপ করছেন তিনি । এই নিয়ে পরিবেশ অধিদপ্তরে স্থানীয়রা অনেকেই অভিযোগ করলেও মিলেনি কোনো সুফল ।

বিষাক্ত এসব বর্জ্য আবাসিক এলাকার মধ্যে ফেলায় আশপাশে বসবাসকারী বাসিন্দারা পড়েছেন মহাবিপাকে। ময়লা-আবর্জনার পুঁতিগন্ধে ঘনবসতিপূর্ণ ওই এলাকার পরিবেশ ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। এর ফলে এলাকার মানুষ আক্রান্ত হচ্ছেন নানান রোগে।

স্থানীয় বাসিন্দা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, ‘তারা কিভাবে আবাসিক এলাকায় একটি স্থানে কোনো প্রকার অনুমোদন না নিয়ে স্থায়ীভাবে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করলো। আমি একজন জনপ্রতিনিধি ও আমার জমির পাশে তারা এসব বিষাক্ত বর্জ্য ডাম্পিং করছে। আমি নিজে জমির মালিকদের কাছে অনুরোধ করছি যাতে আবাসিক এলাকায় কোনো প্রকার ময়লা আবর্জনার ডাম্পিং করতে না পারে। যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা এই বিষয়ে মাননীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করবো।

এই বিষয়ে জানতে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলির মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি কল রিসিভ করেননি ।