Tag Archives: কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

 

জাকির হোসেন হাজারীঃ

ভ্যানচালক, দিনমজুর এবং অন্যের বাড়ি কাজ করা মানুষগুলোর মতো অসহায় পরিবারের কাছে জমি কিনে পাকা ঘর করে থাকাটা রীতিমতো অধরা স্বপ্ন। আর, এসব মানুষের কাছে সে স্বপ্ন এখন বাস্তবেই ধরা দিয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে স্বপ্নপূরণ হয়েছে অসহায় এসব মানুষের। যারা একসময়ে সরকারি জায়গায়, ভাড়াবাড়ি, অন্যের দয়ায় কারও রান্নাঘর বা বারান্দায় থাকতেন, তারা এখন প্রত্যেকেই এক টুকরো জমি এবং একটি আধপাকা ঘরের মালিক।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৭০জনের মধ্যে ৩৪জন ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে দুই শতক জমিসহ আধপাকা নতুন ঘর। ঘরে বিদ্যুৎ-সংযোগও রয়েছে। প্রকল্প এলাকায় রয়েছে টিউবওয়েলও।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার সময় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নিবাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান মিয়াসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দাউদকান্দি উপজেলার ৩৪জন গৃহহীন পরিবারকে দুই শতক জমির দলিলসহ তাদের মাঝে চাবি হস্তান্তর করার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নিবাহী অফিসার মোঃ মহিনুল হাসান বলেন, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা করণ ঘর ৩৪ জন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হয়। এসব ঘরে রয়েছে পানি ও বিদ্যুৎসহ প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝেসহ আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা।
এর আগে ১ম ও ২য় ধাপে উপজেলার ১৭২টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় আব্দুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নাওতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের বাসিন্দা।

নাওতলা গ্রামের কেএম জামাল জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে দাউদকান্দির বানিয়াপাড়া দরবার শরীফে যাওয়ার পথে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

মুরাদনগরে প্রেমিকার অন্তরঙ্গ দৃশ্য মোবাইলে ধারণ করে অর্থ আদায়, প্রেমিকসহ আটক ৩

 

মুরাদনগর সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রেমিকার (১৮) সাথে অন্তরঙ্গ মূহর্তের দৃশ্য মোবাইলে ধারন করে তা ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে সজিব কুমার দাস (১৯) নামে এক প্রেমিকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভিকটিম কলেজ ছাত্রীর দুলাভাই বাদী হয়ে মুরাদনগর থানায় ৩ জনের নামা উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোমবার বিকেলে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রেমিকসহ তিন জনকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, প্রেমিক সজিব কুমার দাস (১৯), সহযোগী রুহুল আমিন (১৭) ও হোসেন অয়ন (১৫)।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নগড়পার গ্রামে ভিকটিম কলেজ ছাত্রীর বাসার সাথে সজিব কুমার দাস ভাড়া বাসায় থাকতো। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে দুই বছর যাবত প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ২৩ জুন দুপুরে কৌশলে ভিকটিম ওই কলেজ ছাত্রীকে উপজেলার উত্তর ত্রিশ গ্রামের হুমায়ন কবিরের বাড়িতে নিয়ে যায় সজিব কুমার দাস। সেখানে সজিব কুমার দাস ওই কলেজ ছাত্রীকে বাড়ির ছাদে যাওয়ার সিড়িতে নিয়ে কাপর খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কিছু সময় সেখানে অতিবাহিত করে। সে সময় পূর্ব-পরিকল্পনা অনুযায়ী সজিব কুমার দাসের বন্ধু রুহুল আমিন ও ইস্রাফিল হোসেন অয়নসহ অজ্ঞাতরা সে অন্তরঙ্গ মূহর্তের দৃশ্য মোবাইল ফোনে ধারন করে টাকা দাবী করে।

এসময় ভিকটিম কলেজ ছাত্রীকে সজিব কুমার দাস জানায়, যদি তার বন্ধুদের টাকা না দেওয়া হয় তাহলে এ অন্তরঙ্গ মূহর্তের দৃশ্য ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে তার বন্ধুরা। সে সময় ভিকটিমের কাছে থাকা নগদ ৭ হাজার টাকা সজিব কুমার দাসের বন্ধুদের হাতে তুলে দিয়ে সেখান থেকে বাসায় ফিরে আসে ওই কলেজ ছাত্রী।

পরবর্তীতে ভিকটিম কলেজছাত্রী ২৯ জুন নগড়পার বাসা থেকে উত্তর ত্রিশ গ্রামে প্রাইভেটে যাওয়ার সময় প্রেমিক সজিব কুমার দাসসহ তার বন্ধুরা রাস্তায় আবার টাকা দাবী করে এবং টাকা না দিলে সে ভিডিও ছড়িয়ে দেবার হুমকি দেয়। পরে ওই কলেজছাত্রী গলায় থাকা একটি স্বর্নের চেইন তাদের হাতে তুলে দেয়। এ ঘটনার রেশ না কাটতেই ১৩ জুলাই প্রেমিক সজিব কুমার দাস তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে ভিকটিমের মায়ের কাছে ফোন দিয়ে ৩৫ হাজার টাকা দাবী করে।

পরে এ ঘটনাটি ভিকটিম কলেজছাত্রী তার পরিবারের কাছে জানালে ১৭ জুলাই বিকেলে পরিবারের লোকজন প্রেমিক সজিব কুমার দাসকে দাবীকৃত টাকা নেওয়ার জন্য নগড়পার চিলআউট নামে একটি রেস্টুরেন্টে আসতে বলে। তখন সজিব কুমার দাসসহ তার সহযোগী বন্ধুদের নিয়ে টাকা নেওয়ার জন্য সে রেস্টুরেন্টে আসে। এসময় ভিকটিমের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার এসআই হামিদুল ইসলাম বিপিএম তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবেনে জলিল এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ৩ আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফী আইনে মামলা দায়েরের পর সোমবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কুমিল্লার হোমনায় হাজতখানার গ্রিল ভেঙে পালানো ছবির অবশেষে গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় থানার হাজতখানার গ্রিল ভেঙে পালানো আলোচিত ছবির হোসেনকে (৩৩) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ছবির হোসেন দুলালপুর ইউনিয়নের ভিটিকালামিনা গ্রামের মৃত এনা মিয়ার ছেলে।

ওসি সাইফুল ইসলাম জানান, ৪টি ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছবির হোসেন। একটি মামলায় ২০১৪ সালে তাকে গ্রেফতার করে থানার হাজতখানায় রাখা হয়। কিন্তু সে হাজতখানার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

ওই ঘটনায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও ছবিরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

চৌদ্দগ্রামে অবৈধভাবে গ্যাস সরবরাহকালে ১১৭ সিলিন্ডারসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজির গ্যাস সরবরাহের সময় মোঃ জিয়াউর রহমান (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ১১৭ বোতল গ্যাস সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃত যুবক কক্সবাজারের মহেষখালী উপজেলার মির্জি পাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃত যুবক সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। এছাড়াও সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে। এভাবে অবৈধভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার লাকসামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নাসির উদ্দীন (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মুদাফরগঞ্জ-চিতোষী সড়ক মাওলানা সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির রাজাপুর নাসা হাসপাতালে প্যাথলজি বিভাগে চাকরি করতেন। তিনি মনোহরগঞ্জ উপজেলা নাথেরপেটুয়া ইউনিয়নের ভরল্লা গ্রামের আবু সায়েদের ছেলে।

নিহত নাসির উদ্দীনের মামাশ্বশুর আজহার মজুমদার বলেন, বৃহস্পতিবার হাসপাতালের কাজ শেষ করে মাওলানা সাহেববাজারে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবিদ্বারে শান্ত হত্যা: ১ মিনিটেই হত্যার মিশন শেষ করে ঘাতক সাজিব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে মেহেদী হাসান শান্ত হত্যাকাণ্ড নিয়ে আদালতে চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন ঘটনার অন্যতম দুই প্রত্যক্ষদর্শী ও ছুরিকাঘাতে আহত আরমান আলম (সিকাব) ও নুরুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় তারা আদালতে জবানবন্দী প্রদান করেন। রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইন্সপেক্টর তদন্ত খাদেমুল বাহার।

আদালতে জবানবন্দীতে প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘ধারালো ছোরা হাতে আমেরিকা প্রবাসী আজমুল ফুয়াদ সাজিব (২৩) যখন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে যাচ্ছিল তখন তাকে নিবৃত্ত করতে গিয়ে খুন হন মেহেদী হাছান শান্ত। পুরো কিলিং মিশন শেষ হয় এক মিনিটের মধ্যেই। পরে ঘাতক সাজিব মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।’

কিন্তু হত্যা মামলায় সাজিবকে আসামি না করে সাক্ষী করা হয়। জবানবন্দী রেকর্ড করেন আমলী আদালত ৪ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা।

গত ৯ জুলাই বিকালে দেবিদ্বার উপজেলার নুরপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আমেরিকা প্রবাসী আজমুল ফুয়াদ সাজিব এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করলে তাকে নিবৃত্ত করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন মেহেদী হাসান শান্ত। এ সময় ছুরিকাঘাতে আহত হন আরও ৪ জন।

এ ঘটনায় নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে পর দিন একই গ্রামের আল আমিন, সাদ্দাম, ছগির, বায়েজিদ, সিরাজ ও মোখলেছসহ ৬ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত আরমান আলম (সিকাব) ও নুরুল ইসলাম আদালতে জবানবন্দী শেষে সাংবাদিকদের বলেন, ‘ছোরা নিয়ে সাজিব ছুরিকাঘাত করে শান্তকে হত্যাসহ আমাদের আরও ৪ জনকে আহত করেছিল, এক মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করা হয়। এ ঘটনা ঘটেছে প্রকাশ্যে, কিন্তু সাজিবকে আসামি না করে মামলায় ৫ নম্বর সাক্ষী করা হয়।’

তারা ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত হওয়ায় জবানবন্দীতে ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরেছেন বলেও জানান। এছাড়াও ঘটনায় জড়িত না থাকলেও হত্যা মামলায় ২ নম্বর আসামি করা হয় ক্যান্সার আক্রান্ত সাদ্দাম হোসেনকে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আদালতে জবানবন্দীর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাদেমুল বাহার।

তিনি বলেন, হত্যা মামলায় বাদী সাজিবের নাম না দিলেও প্রত্যক্ষদর্শী ও আহত দুই যুবক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে সাজিবের নাম বলেছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে প্রবাসী সাজিব পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, একই ঘটনায় ছুরিকাঘাতে মারাত্মক আহত আশরাফুল ও রাসেল নামের দুই যুবক এখনো কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ ঘটনায় আহত আরমানের বাবা খোরশেদ আলম বাদী হয়ে সাজিবকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে বুধবার আদালতে মামলা দায়ের করেছেন। যা আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতে থানায় এফআইআর করা হয়েছে।

কুমিল্লার মনোহরগঞ্জে ঘুমের মধ্যে স্ত্রীকে কুপিয়ে হ’ত্যা, স্বামী পলাতক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ঝগড়ার পর সরস্বতী রানী (৩০) নামে এক গৃহবধূকে ঘুমের মধ্যে কুপিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর রঞ্জিত চন্দ্র দাসের বিরুদ্ধে। স্ত্রীকে কুপিয়ে হ’ত্যার পর রঞ্জিত চন্দ্র দাস এখন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ৩ টার দিকে উপজেলার লক্ষনপুর মালেকার বাড়ির নিজ ঘরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিকাল ৫ টার পর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত গৃহবধূ সরস্বতী রানী মনোহরগঞ্জ লক্ষনপুর মালেকার বাড়ির রঞ্জিত চন্দ্র দাসের স্ত্রী ও হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের উমেশ চন্দ্র দাসের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মনোহরগঞ্জ লক্ষনপুর ইউনিয়নের লক্ষনপুর মালেকার বাড়ির ঝাল মুড়ি বিক্রিতা সুশীল চন্দ্র দাসের ছেলে রঞ্জিত চন্দ্র দাসের সঙ্গে হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের উমেশ চন্দ্র দাসের মেয়ে সরস্বতী রানীর সঙ্গে ১২ বছর পূর্বে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ১০ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

বৃহস্পতিবার স্বজনদের সাথে দুপুরের খাবারের শেষে নিজ ঘরে যায় তারা। বিকাল ৩ টার দিকে গৃহবধূ সরস্বতী রানীর চিৎকারে আশপাশে থাকা স্বজনরা গিয়ে দেখন সরস্বতী রানীর দেহের বিভিন্ন স্থান কুপানো র’ক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এসময় তার স্বামী রঞ্জিত দাস দরজা খুলে দৌঁড়ে গিয়ে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন স্থানী চিকিৎসক নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃ’ত বলে ঘোষণা করেন।

নিহত গৃহবধূর দেবর সঞ্জিত এর স্ত্রী পপিরানী দাস বলেন, তাদের বিবাহ হওয়ার পর থেকে তাদের মধ্যে অমীল দেখা যায়। দুই থেকে তিন বছর পর তারা আলাদা বসবাস করে। গত কয়েকদিন আগে একসাথে বাড়িতে আসেন, আজ দুপুরে খাবারের পর নিজ ঘরে যায় তারা।পরে তাদের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি সরস্বতী রানী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার স্বামী রঞ্জিত দৌঁড়ে পালিয়ে যায়।

মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাপ্পি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে, তবে এখন পর্যন্ত নিহতের স্বজনেরা কেউ থানায় আসেনি।

চৌদ্দগ্রামে সন্তানের মরদেহ কোলে নিয়ে থানায় মা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুকুরে পড়ে ১৪ মাস বয়সী খাদিজা আক্তার নামে এক শিশু মারা যায়। এরপর তার মরদেহ কোলে নিয়ে চৌদ্দগ্রাম থানায় হাজির হন মা সুরাইয়া বেগম।

বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরসভা গোমারবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের তাজুল ইসলামের একমাত্র শিশু কন্যা খাদিজা সন্ধ্যায় ঘরের পাশে কালাম মিয়ার মৎস্য ফিশারিজ পুকুরে পড়ে মারা যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় শিশুটির মা সুরাইয়া বেগম মরদেহ কোলে নিয়ে প্রথমে সহকারী কমিশনার ভূমি তমালিকা পালের কাছে নিয়ে যান। মৎস্য ফিশারিজ মালিক কালামে বিচারের দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন। এরপর সহকারী কমিশনার তাদের থানায় যাওয়ার পরামর্শ দেন। নিহত খাদিজার মা সুরাইয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র সন্তান কালামের মাছের পুকুরে পড়ে মারা যায়। আমি কী নিয়ে বেঁচে থাকব। আজ যদি ওই ফিশারিতে নেট লাগিয়ে নিরাপত্তার ব্যবস্থা করত, তাহলে হয়তো আমার বুকের ধন মারা যেত না। আর যেন কোনো মায়ের বুক এইভাবে খালি না হয়। কালামের বিচারের দাবিতে আমার সন্তানের মরদেহ নিয়ে আমি থানায় হাজির হয়েছি।

এ ব্যাপারে কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, আমি সরকারি কাজে কুমিল্লায় আছি। শুনেছি, এক মহিলা শিশুর মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছে। ডিউটি অফিসারকে বলেছি, বিষয়টি দেখার জন্য। বিস্তারিত বলতে পারছি না।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কাউসার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া খামাচাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

কাউসারের চাচাতো ভাই মো. হোসেন জানান, কাউসার একজন দরিদ্র রাজমিস্ত্রি। পাশাপাশি অন্যের গরু (বর্গা) লালন পালন করে। ঘটনার দিন সকালে (বর্গা) গরু বিক্রির জন্য বাড়িতে গরু বেপারীকে আসতে বলেন। গরু বিক্রির কথা পাকা হওয়ার একপর্যায়ে কাউসার তার নিজের বসতঘরের (টিনের বেড়া) সঙ্গে মাথা হেলান দিয়ে দাঁড়ালে সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।