Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক ৬

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে আহত হওয়া যুবক বশির উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধরা অভিযুক্ত আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ি দু’টি জ্বালিয়ে দেয়।

নিহত বশির চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদির এর পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদির এর পক্ষের লোকজনের উপর পাল্টা হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। এ সময় হামলকারীরা বশির এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বশির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বশির এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাদের দুইটি বসতঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২১ শে এপ্রিল রাতে বৈদ্দেরখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বশির উদ্দিন ও আবু রশিদ আহত হওয়ার ঘটনায় উভয় পরিবার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে। মঙ্গলবার দিবাগত রাতে বশির এর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সংবাদ পেয়ে থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়। এই সময় বিক্ষুব্ধ জনতা আবু রশিদ এর দুইটি বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

নিহত বশির এর চাচাতো ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বশির পেশায় নির্মাণ শ্রমিক। ২১ শে এপ্রিল সংঘর্ষের সংবাদ শুনে তিনি উভয়পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে যান। কিন্তু আবু রশিদ এর পক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কোপানো ও শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে বশির এর মাথায় জটিল অপারেশন করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার দিবাগত রাতে বশির সেখানে মৃত্যুবরণ করেন। বশির ৩ সন্তানের জনক।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন বলেন, মাদকের ক্রয়-বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে ২১ এপ্রিল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ডটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়াতে বেশ কয়েকটি সিন্ডিকেট এই এলাকাটি ব্যবহার করে মাদক কেনাবেচা সহ সরবরাহ করে আসছে। নাদির ও আবু রশিদ এর পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। নিহত বশিরকে মাদক ব্যবসায়ীদের বলি হতে হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ২১ এপ্রিল বৈদ্দেরখিল এলাকায় ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পরিবারই থানায় পৃথক ২টি মামলা করে। বিভিন্ন মাধ্যমে শুনেছি ওই ঘটনায় আহত হওয়ায় বশির নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা আবু রশিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জালাল আহমেদ (৪২) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকার স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জালাল ওই ইউনিয়নের কাপড়চতলি গ্রামের আবদুর রহমানের ছেলে। এর আগে, গত শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জালাল আহমেদের স্ত্রী রোমানা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল সকালে নাস্তা খেয়ে কাজের উদ্দেশে বের হন। ওইদিন রাতেও বাড়িতে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। আত্মীয়-স্বজনের বাড়িতে খবর নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন নিখোঁজ হওয়ার খবরটি পোস্ট করা হয়। আজ সকালে লোক মারফতে জানতে পারি স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্টের পাশে পানিতে একটি লাশ ভাসতেছে। পরে পরিবারের লোকজন গিয়ে তার লাশটি শনাক্ত করি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘জালালের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং হাতের মুষ্ঠিতে কিছু কচুরলতি ছিল। কোনো অভিযোগ না থাকায় জালাল আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সরবরাহকালে বাবা-মা ও ছেলে আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সরবরাহকালে বাবা-মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৬২), তার স্ত্রী আছমা বেগম (৪২) ও তার ছেলে মোঃ হোসেন (১৯)।

শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের পুরো পরিবারই মাদক ক্রয়-বিক্রয়, সরাবরাহের সাথে সরাসরিভাবে জড়িত। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার চৌদ্দগ্রামে মাজারের খাদেমের অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে লতিফ শিকদার মাজারের খাদেম রেজাউল করিমের (৬০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চিওড়া ইউনিয়নের লতিফ শিকদার গ্রামের দরগা বাড়িতে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রোববার সকাল ৬টার দিকে মাজারের লাইট বন্ধ করার জন্য ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন রেজাউল। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ২ দিন পর মঙ্গলবার সন্ধায় পাশের বাড়ির লতিফা বেগম নামে এক মহিলা ঘোয়াল ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা ঘোয়াল ঘরের তালা খুলে খড়ের গাদার নিচে রেজাউল করিমের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রেজাউল করিমের বোন রোকেয়া বেগম বলেন, আমার ভাই অনেক ভালো মানুষ ছিল। তিনি মাজারের খাদেম ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি অপরাধীদের শাস্তি দাবি করছি।

স্ত্রী রাশেদা বেগম বলেন, আমার স্বামী রেজাউল করিম একজন মানসিক রোগী। পারিবারিক যে কোন বিষয় নিয়ে সে সব সময় আমাকে মারধর করতো।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এছাড়াও আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, মঙ্গলবার রাতে বিষয়টি শুনেছি। আশা করছি-সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসন রেজাউল করিমের মৃত্যু রহস্য উদঘাটন করবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ র‌্যাবের হাতে আটক যুবক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ মোঃ রাসেল (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২ আগস্ট বিকালে উপজেলার জামপুর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিয়ারসহ তাকে আটক করা হয়।

সে চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেল চালকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেল চালক জাহাঙ্গীর হোসেনের (৪০)।

শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর নাঙ্গলকোটের ছুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, ঢাকামুখী একটি মাইক্রোবাস সকাল সাড়ে ৭টার দিকে ধনুসড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ ২ জন আটক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রোববার (৩ অক্টোবর) ভোরে ঢাকা চট্টগাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে থানার এসআই প্রতুল দাসের নেতৃত্বে এএসআই ইয়াসিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন সাদা রঙের একটি টয়োটা করোলা প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার ছোট কৈখালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে বেলায়েত হোসেন (৪৪) ও কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের মো: জামালের ছেলে আবুল বাশার (২৪)। এ সময় প্রাইভেটকার ও মাদক কারবারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা জানান, পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। রোববার দুপুরে থানায় মামলা দায়ের শেষে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের হামলায় মো: দেলোয়ার হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেরার ২নং উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজ মিয়ার পুত্র শাহাদাত হোসেন (২৮), মো: শাহজালাল (৩৭), তাজু মিয়ার পুত্র বাবুল মিয়া (৩০), আব্দুল রশিদের পুত্র জসিম উদ্দিন (৫০), রকিব মিয়ার পুত্র ফয়সাল (২০), আব্দুল মান্নানের পুত্র মেহেদী (২৪) এবং পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মৃত ইউসুফ আলী দরবেশর পুত্র মো: মবিন (২৫) দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে আসছে।

মাদক ব্যবসায়ীদের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে রাজেশপুর গ্রামের মো: দেলোয়ার হোসেন তাদেরকে বাধা প্রদান করে। এরই জের ধরে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে গত ১৪ মে রাত পৌনে ৯টার দিকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে মো: দেলোয়ার হোসেনের উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে।

এ সময় মাদক ব্যবসায়ীরা দেলোয়ারের সাথে থাকা দেড় লক্ষ টাকা লুটে নেয়। পরে মো: দেলোয়ারের আত্মচিৎকারে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে মিয়াবাজারস্থ এ্যাপেলো হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় মো: দোলোয়ারের স্ত্রী মোসা: আয়েশা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সরজমিনে গেলে এলাকাবাসী অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলার বাদী এবং স্বাক্ষীদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল কাদের সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এজাহারভূক্ত ৩ নাম্বার আসামী বাবলু মিয়াকে গ্রেফতার করা করেছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক ৬

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান এসআই আরিফ হোসেন ও এসআই মনির হোসেন।

আটককৃতরা হলো, ১৫ কেজি গাঁজাসহ কালিকাপুর ইউনিয়নের বাঙ্গালমুড়ি গ্রামের এয়ার আহমদের ছেলে মো: রনি, ১০ বোতল ফেনসিডিলসহ বদরপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ইমরান হোসেন, ছুফুয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নাজমুল আহমেদ প্রকাশ নুরু, ওয়ারেন্টভুক্ত ছুফুয়ার আলী মিয়ার ছেলে শামসুল হক, ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের মৃত অহিদ কসাইয়ের ছেলে রহিম কসাই ও কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত তোরাব আলীর ছেলে সুলতান আহমেদ।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত্বাবধানে থানার এসআই আরিফ হোসেন ও এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মো: রনি, ১০ বোতল ফেনসিডিলসহ ইমরান হোসেন ও নাজমুল আহমেদ নুরুকে আটক করে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী শামসুল হক, রহিম কসাই ও সুলতান আহমেদকে গ্রেফতার করা হয়। আটককৃতদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।