Tag Archives: চাদঁপুর জেলা

মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন:

মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে চাঁদপুর শহরের দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ আগস্ট) মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট পাওয়ার অপরাধে শহরের স্টেডিয়াম রোডে পিয়ারলেস ডক্টর’স পয়েন্টকে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় জিটি রোডে অবস্থিত বেলভিউ হাসপাতাল ফার্মেসীকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি বন্ধে এবং যথাযথ উপায়ে সেবা প্রদান ও ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযান চলমান থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস টিম।

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল দুপুরে উপজেলার নগরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১২ হাজার ১৫০ পিস ভারতীয় আতশবাজীসহ তাদেরকে আটক করা হয়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

আটক চোরাকারবারিরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৯) এবং কুমিল্লার বরুড়া উপজেলার খাজুরগাও গ্রামের মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩২)।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ থেকে চাঁদপুর হতে সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

মঙ্গলবার (২২ জুন) থেকে চাঁদপুর হতে সকল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। করোনা সংক্রমণ রোধে ঢাকার পার্শ্ববর্তী সাতটি জেলা লকডাউনের পর এ সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

চাঁদপুর বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম বলেন, প্রথমে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে চাঁদপুর-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা আসে। চাঁদপুর-ঢাকা রুটে ১৭টি ও নারায়ণগঞ্জ রুটে ১৪টি লঞ্চ চলাচল করে। এ নৌরুটে যেসব লঞ্চ চলাচল করতো তা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ জেলায় মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজার-শপিংমল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)। সরকারের এ নির্দেশনার আলোকেই এসব জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুরের শাহরাস্তিতে বেপরোয়া সিএনজির ধাক্কায় ৭ বছরের শিশু নিহত

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বেপরোয়া গতিতে আসা সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় মোঃ ছাদেক হোসেন (৭) নামের এক শিশু ঘটনাস্থেলেই নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকাল ৫টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের নুরানি মাদ্রাসার পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শোরসাক তপার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। ছাদেক বাড়ির পাশে নুরানি মাদ্রাসার সামনে গেলে বেপরোয়াভাবে সিএনজি চালিত অটোরিক্সাটি এসে ছাদেককে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এ সময় উত্তেজিত জনতা সিএনজিটি আটক করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদপুরে বৃদ্ধ বাবা-মাকে মারধর করে বের করে দিয়েছে ছেলে ও তার বউ

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে বৃদ্ধ বাবা-মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন তাদের ছেলে নুরে আলম (৩৫) ও তার বউ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর গ্রামে এ ঘটনা।

ঘটনার পর ভুক্তভোগী বোরহান উদ্দিন (৬৫) ও তার স্ত্রী পারভিন বেগম (৪৫) ফরিদগঞ্জ থানায় ছেলে ও তার বউয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে পুলিশ বাড়িতে আসার আগেই পালিয়ে গেছেন ছেলে নুরে আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নুরে আলমের বউ নিশু বেগম চুলায় রান্না করছিলেন। এসময় চুলায় অতিরিক্তি ধোঁয়া হওয়ায় বৃদ্ধ দম্পতি ছেলে বউকে বকাঝকা করেন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বোরহান উদ্দিন ও তার স্ত্রী পারভিন বেগমকে লাঠি দিয়ে মারধর শুরু করেন ছেলে নুরে আলম ও তার স্ত্রী।

বৃদ্ধ দম্পতির অভিযোগ, ছেলে ও তার বউ অটোরিকশার ব্যাটারি থেকে এসিড নিয়ে এসে তাদের ওপর নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে মারধর করে। তারা চিকিৎসা নিয়েছেন এবং থানায় অভিযোগ করেছেন।

ইউপি চেয়ারম্যান ওমর ফরুক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বৃদ্ধ দম্পতিকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। তবে তার ছেলে আমাকে বলেছেন- এসিড নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বোরহান উদ্দিন ও তার স্ত্রী থানার এসে অভিযোগ করেছেন। পরে একজন এসআই ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ যাওয়ার খবরে বৃদ্ধের ছেলে বাড়ি থেকে পালিয়েছেন। প্রাথমিকভাবে আমরা জেনেছি- তাদের দীর্ঘদিনের পারিবারিক কলহ রয়েছে।

চাঁদপুরে গৃহবুধূর রহস্যজনক মৃত্যু, আটক শ্বশুর বাড়ির লোকজন

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের কচুয়া উপজেলায় হালিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) উপজেলার প্রসন্নকাপ গ্রামে ওই নারীর শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত হালিমা আক্তার কচুয়া উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে।

নিহতের বাবার দাবি, হালিমাকে তার স্বামী রাসেল, শ্বশুর আলী আজগর ও শাশুড়ি রেহেনা বেগম পরিকল্পিতভাবে হত্যা করেছেন।

জানা গেছে, প্রায় এক বছর আগে হালিমা আক্তারকে একই উপজেলার প্রসন্নকাপ গ্রামে আলী আজগরের ছেলে রাসেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় হালিমাকে মারধর করা হত। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে।

তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, হালিমা আক্তার বিয়ের পর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কিভাবে তার মৃত্যু হয়েছে তারা জানেন না।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। সুরতহালে আমরা তেমন কোনো আঘাতের চিহ্ন পাইনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরে কানে এয়ার ফোন লাগিয়ে বেপরোয়া গতিতে অটোচালকের ড্রাইভ, সড়কেই ঝড়ল শিশুর প্রাণ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে অটোচালকের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় মোতালেব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামে চান্দ্রা চৌরাস্তায় বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোতালেব স্থানীয় বাসিন্দা কালু বেপারীর ছেলে। জানা গেছে, শিশুটি সংযোগ সড়ক থেকে রাস্তার উপরে আসে। এ সময় কানে এয়ার ফোন লাগিয়ে বেপরোয়া গতিতে আসা অটো গাড়িটির ড্রাইভার তার ওপর উঠিয়ে দেয়।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা অটোর নিচ থেকে তাকে উদ্ধার করে এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও জানা যায়, ঘাতক অটোচালক একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মদনা গ্রামের বারেক মোল্লার ছেলে মো. মাইনুদ্দিন মোল্লা। সে মদিনা মার্কেট থেকে চান্দ্রা চৌরস্তা আসার পথে উদ্দিপন ব্যাংক সংলগ্ন বেপারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটায়।

শিশু মোতালেবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং বারবার জ্ঞান হারায়। কান্নাজড়িত কণ্ঠে তার ছেলের হত্যাকারী অটোচালকের বিচার দাবি করেন।

চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হবে না বলে আমি জেনেছি। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য একটি লিখিত সুপারিশ নিয়ে নিহত শিশুর বাবা-মা থানায় গেছেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১৩ থেকে কোস্টগার্ড ১৫ মণ জাটকা জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যবৃন্দ। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, জাটকা নিধন রোধে কোস্টগার্ড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আনুমানিক ১৫ মন (৬০০ কেজি) জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদের উপস্থিতিতে এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক পাঁচারকারী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ ফরহাদ হোসেন (২১) নামের এক মাদক পাঁচারকারীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

রবিবার রাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সদর দক্ষিণের দড়িবটগ্রাম সাকিনস্থ সুয়াগঞ্জ বাজার সজিব মেডিসিন পয়েন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫৮ বোতল ফেন্সিডিল, ৫ কেজি গাঁজা, ৩১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক পাঁচারকারী ফরহাদ হোসেন চাঁদপুর সদর উপজেলার মালরা গ্রামের মোঃ শাহজাহান হোসেনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক পাঁচারকারী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে আটককৃত মাদক পাঁচারকারী ফরহাদ হোসেনের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহত্তর কুমিল্লার চাঁদপুরে এই প্রথম পরিত্যক্ত ইটভাটায় বিদেশি ফলের চাষ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলীতে পরিত্যক্ত ইটভাটায় চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির বিদেশি রসালো ফল।

এসব ফলের মধ্যে আছে- সাম্মাম, রকমেলন, মাস্কমেলনসহ তিন জাতের ব্যতিক্রম তরমুজ। (উপরে হলুদ ভেতরে লাল, ডোরাকাটা সবুজ (লম্বা) ভেতরে গাড় হলুদ এবং ডোরাকাটা সবুজ (গোলাকার) ভেতরে সিডলেস হলুদ রং। এছাড়া বিদেশি নানা জাতের আম, মালটা, ড্রাগন ফল, স্ট্রবেরী, ক্যাপসিকামসহ নানা প্রজাতির ফল।