Tag Archives: দাউদকান্দিতে প্রাইভেটকারে যাত্রীবেশে ছিনতাই

দাউদকান্দিতে প্রাইভেটকার

দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা, আহত ৭

দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা, আহত ৭

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে কমপক্ষে ৭জন আহত হয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

আহত সুমন(৪০) ও ইয়াসিন(১৮)কে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেয়া হয়েছে। আর গুরুতর আহত এক নারীসহ তিনজনকে ঢাকা ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ইলিয়টগঞ্জ বাজার থেকে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। দৌলতপুর স্ট্যান্ডের কাছে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি পিছনে ধাক্কা দিয়ে দাড়িয়ে থাকা আরো চারিট ব্যাটারীচালিত অটোরিকশাসহ সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সিএনজি ও অটোরিকশার চালক যাত্রীসহ ৭জন আহত হয়। দুর্ঘটনায় সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশাগুলো দুমড়েমুচড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, একটি প্রাইভেটকা নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা সিএনজি এবং দাড়িয়ে থাকা কয়েকটি ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা যাত্রী ও অটোরিকশার চালকসহ ৬-৭জন আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

দাউদকান্দিতে প্রাইভেটকারে তল্লাশি করে এক কোটি ৬০ লাখ টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি প্রাইভেটকারের ভেতরে তল্লাশি করে দুটি ব্যাগে থাকা এক কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত টাকা নিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনভর জেলা পুলিশ, সিআইডিসহ গোয়েন্দা সংস্থার বেশ দৌড়ঝাঁপ ছিল। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এত টাকার মালিক কে, একসঙ্গে এত টাকা কোথায় পেলেন তারা- এ নিয়ে দেখা দিয়েছে রহস্য।

গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত টাকা স্বর্ণ বিক্রির বলে দাবি করেছেন। তবে পুলিশের দাবি, স্বর্ণ বিক্রি সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র না থাকায় টাকা উদ্ধারের ঘটনায় তাদের চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর সড়কের কয়রাপুর লোহার সেতু এলাকায় টহল দিচ্ছিল পুলিশ।

এ সময় টহল দল একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক দেখে আটক করে। এরপর প্রাইভেটকারের আরোহীদের নামিয়ে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ দেখতে পায়।

ব্যাগে কি আছে পুলিশ জানতে চাইলে তারা বলেন ব্যাগে স্বর্ণ বিক্রির টাকা রয়েছে। প্রাইভেটকারে তল্লাশি শুরু করলে দুটি ব্যাগের মধ্যে এক কোটি ৬০ লাখ টাকা আছে বলে তারা পুলিশকে জানান।

তবে এ সময় স্বর্ণ বিক্রির কোনো রশিদ বা কাগজপত্র দেখাতে না পারায় এএসআই মো. মোশাররফ হোসেন বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসিকে জানান। পরে ওসির নির্দেশে টহল দল প্রাইভেটকারসহ তাদের থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোপাটি গ্রামের কানুলাল কর্মকারের ছেলে তমাল কর্মকার (২৫), একই গ্রামের মৃত চন্দন কর্মকারের ছেলে অন্তু কর্মকার, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বিঘনদী গ্রামের মৃত শুকুর বেপারীর ছেলে প্রাইভেটকারচালক সেলিম বেপারী এবং চাঁদপুর সদর উপজেলার গোল্ডেন টাওয়ার মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা সম্ভুনাথ কর্মকারের ছেলে সুকদেব কর্মকার।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান উদ্ধারকৃত এক কোটি ৬০ লাখ টাকার মালিক তারা। ঢাকায় স্বর্ণ বিক্রি করে এসব টাকা নিয়ে তারা চাঁদপুরে যাচ্ছিলেন। তবে তারা স্বর্ণ বিক্রির কোনো রশিদ কিংবা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই টাকাগুলো কার, কোথায় থেকে এসেছে, মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কি-না এসব ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে বিষয়টি মানিলন্ডারিং বলে প্রতীয়মান হওয়ায় সিআইডিকে বিষয়টি জানানো হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনা সিআইডি তদন্ত করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার কাগজপত্র সিআইডিতে পাঠানো হয়েছে।

দাউদকান্দিতে প্রাইভেটকারে যাত্রীবেশে ছিনতাই, একজন আহত

 

স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দিতে চলন্ত প্রাইভেটকারে যাত্রীবেশী ছিনতাইকারীদের হামলায় ইন্সুরেন্স কর্মকর্তা আহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আহত ছবির হোসেন (৪২) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সে তিতাস উপজেলার কড়িকান্দি এলাকার বাসিন্দা এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কর্মকর্তা। আজ ১০ জুলাই বুধবার সকালে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে হাসানপুর এলাকায় চলন্ত গাড়িতে তার মাথায় ও নাকে মুখে আঘাত করে নগদ একলাখ তিন হাজার টাকা মোবাইল ও অফিসিয়াল কাগজপত্রসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে আহতাবস্থায় হাসানপুর এলাকায় ফেলে রাখে ছিনতাইকারীরা। পরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেন। আহত ছবির প্রাইভেটকারের নাম্বার বা ছিনতাইকারী কাউকে চিনতে পারেননি বলে জানান।