Tag Archives: দেবিদ্বার উপজেলা

করোনায় জনসেবায় বিশেষ অবদানের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেলেন ইউএনও রাকিব

 

ডেস্ক রিপোর্ট:

করোনা ভাইরাসের মহামারির সময়ে জনসচেতনতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে ওএমএস চাল বিতরণসহ নাগরিক সেবা মানুষের সহজলভ্যে বিশেষ অবদান রাখায় ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার-২০২০ পুরস্কার পেয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলার সমাপনী দিনে তাকে ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ ব্যবহার করে নাগরিক সেবার মানোন্নয়নের জন্য দেবিদ্বারের ইউএনও রাকিব হাসানকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর দেবিদ্বারের লোকজনকে ঘরে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কর্মহীন দিনমজুরদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, অক্সিজেন সিলিন্ডারসহ করোনার চিকিৎসা সামগ্রীর দাম নিয়ন্ত্রণ, করোনা রোগীদের স্বাস্থ্যসেবা ও বাড়িতে খাদ্য সামগ্রী নিশ্চিত, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ওএমএস চাল বিতরণে অনিয়ম বন্ধে আঙ্গুলের ছাপে চাল বিতরণসহ দেবিদ্বার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ দেশব্যাপী প্রশংসা পায়।

দেবিদ্বারে সকল প্রয়াত শিক্ষকবৃন্দের রুহের মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীর আয়োজনে শনিবার সকালে অত্র বিদ্যালয়ের মাঠে সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক আলী আহাম্মেদ -২ স্যারসহ সকল প্রয়াত শিক্ষকবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মঞ্জুর আলী স্যারের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম শামীম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও দেবিদ্বার সরকারি কলেজ এর সাবেক প্রফেসর মো. আবু হানিফ।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারি প্রধান শিক্ষক আবদুস সবুর, সিনিয়র সহকারি শিক্ষক জামাল মোহাম্মদ কবির, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রাক্তন ছাত্র শাহাদাৎ হোসেন স্বপন, মো. সফিকুল ইসলাম সরকার, মো. তমিজ উদ্দিন, মো. বাবুল হোসেন রাজু (ভিপি বাবুল), মো. ময়নাল হোসেন (ভিপি ময়নাল), ডা. আসাদুজ্জামান রতন, মো. আমির হোসেন আমু, মো. মশিউর রহমান সুমন, মোঃ ইকবাল হোসেন রুবেল, মরহুম আলী আহাম্মেদ স্যারের পরিবারের পক্ষে মো. মোস্তাক আহাম্মেদ সহ আরো অনেক প্রাক্তন ছাত্রবৃন্দ প্রমুখ। পরে দেবিদ্বার সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মো. ছিদ্দিকুর রহমান দোয়া মোনাজাত করেন।

করোনায় মারা গেলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন

 

মোঃ জামাল উদিন দুলালঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নুল আবেদীন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায়  ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

প্রবীণ এই নেতার মৃত্যুতে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল এম পি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ রৌশন আলী মাস্টার, জাতীয় পার্টি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানান।

বৃহস্পতিবার  (আজ) বাদ আছর দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমি মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কুমিল্লার দেবিদ্বারে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ধানক্ষেত থেকে মোঃ হাসান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের ধানক্ষেতে স্থানীয়রা যুবকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত হাসান দেবিদ্বার উপজেলার ধামতী পূর্বপাড়া এলাকার ওসমান মিয়ার বাড়ির মো. সেলিম মিয়ার ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

দেবিদ্বারে অসহায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের জমি পরিদর্শনে নির্বাহী অফিসার রাকিব হাসান

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে অসহায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের জমি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে শনিবার জেলার দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বারুর দক্ষিণপাড়া গ্রামে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, জাফরগঞ্জ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোশারফ ভূঁইয়া আহম্মেদসহ আরো অনেকে।

কুমিল্লার দেবিদ্বারে ক্যারির ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউয়িনের রুমি আক্তার (১৮) নামের এক কিশোরী শুক্রবার বিকেলে ক্যারির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রুমি আক্তার উপজেলার রাজামেহার ইউনিয়ন এর চারুর বাড়ির গিয়াস উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমি আক্তার নতুন জামাকাপড় আনতে শুক্রবার বিকেলে পার্শ্বতী উপজেলার পান্তি বাজারে যায়। বাজার থেকে এসে শেষ বিকেলে ঘরের ভিতর ক্যারির ট্যাবলেট খেয়ে পড়ে থাকতে দেখে তার মা। পরে চিকিৎসার জন্য গৌরপুর নেওয়ার পথে মাধাইয়া গেলে তার মৃত্যু হয়।

বাড়িতে আনার পর গ্রাম্য পুলিশ জানাতে পেরে দেবিদ্বার থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে দেবিদ্বার থানার এস আই মো. সোহরাব হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দেবিদ্বারে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০ জনকে অর্থদন্ড

মো. জামাল উদ্দিন দুলালঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কলেজ রোড, নিউমার্কেট এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান। এসময় সার্বিক সহযোগিতা করেন থানা পুলিশের টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ২০ জনকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করে আদায় করা হয়।

এসময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা এবং প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান জানান, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।