Tag Archives: পিএসজি

পিএসজিকে হালি গোলের লজ্জা দিলো নিউক্যাসেল ইউনাইটেড

পিএসজিকে হালি গোলের লজ্জা দিলো নিউক্যাসেল ইউনাইটেড

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিলো পিএসজি; কিন্তু সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না। দ্বিতীয় ম্যাচ খেলতে ইংল্যান্ড গিয়েছিলো কিলিয়ান এমবাপের ক্লাব। নিউক্যাসলের সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে খেলতে গিয়ে স্বাগতিক নিউক্যাসলের ইউনাইটেডের কাছে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে পিএসজিকে। একহালি গোল হজম করে এলো এমবাপেরা। পরাজয়ের ব্যবধান ৪-১ গোলে।

২০ বছর পর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমেছিলো নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটা যে তাদের জন্য এতটা স্মরণীয় হয়ে উঠবে, সে ব্যাপারে ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারেনি তারা। অথচ, ফরাসি চ্যাম্পিয়নদের মুখে বলতে গেলে চুনকালি মেখে ম্যাচটাকে বরণ করে নিলো নিউক্যাসল ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই বলতে গেলে নিউক্যাসলের ওপর চাপ সৃষ্টি করে খেলতে তাকে পিএসজির। বল দখলে পিএসজির চেয়ে ঢের পিছিয়ে ছিলো স্বাগতিকরা। প্রায় ৭৪ ভাগ বল দখলে ছিল পিএসজির। ২৬ ভাগ ছিল নিউক্যাসলের। অথচ গোলের খেলায় পিএসজি গোল পেলো মাত্র ১টি। নিউক্যাসল পেলো চার গোলের দেখা। অনেকটা এমন, খেললো পিএসজি, গোল দিলো নিউক্যাসল।

ধারার বিপরীতে শুরুতেই পিএসজির জালে বল জড়িয়ে দেয় স্বাগতিকরা। ১৭তম মিনিটে মিগুয়েল আলমিরন প্রথম গোল করেন নিউক্যাসলের হয়ে। ৩৯তম মিনিটে দ্বিতীয় গোল করেন ড্যান বার্ন।

দ্বিতীয়ার্ধ শুরুর ৫ মিনিট পর ব্যবধান তিনগুন করে ফেলেন সিন লংস্টাফ। ৫০তম মিনিটে গোলটি করেন তিনি। ৫৬ মিনিটে একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় পিএসজির লুকাস হার্নান্দেজ। ম্যাচের শেষ সময়ে তথা ইনজুরি সময়ে এসে (৯০+১ মিনিট) পিএসজির জালে শেষবার বল জড়ান নিউক্যাসলের ফ্যাবিয়েন স্কার।

২০০৪ সালের পর গ্রুপ পর্বের ম্যাচে এত বড় ব্যবধানে আর হারেনি পিএসজি। সেবার চেলসির কাছে ৩-০ গোলে হেরেছিলো তারা। আর ২০০১ সালের পর গ্রুপ পর্বের ম্যাচে পিএসজির জালে চারবার কেউ বল জড়াতে পারেনি। ২২ বছর আগে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনার কাছে ৪-৩ গোলে হেরেছিলো তারা।

২৫০ মিলিয়নে এমবাপেকে কিনতে রাজি রিয়াল

স্পোর্টস ডেস্ক:

কিলিয়ান এমবাপে আর প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকছেন না, সেটা নিশ্চিত। কেননা ১২ মাসের চুক্তি বৃদ্ধির কাগজে সই করেননি ফরাসি তারকা। তাই তাকে আগামী মৌসুমে ছেড়েই দিতে হবে পিএসজির।

তবে পিএসজি চাইছে না এমবাপের মতো বড় তারকাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে। তাই তাকে আগেভাগেই চড়া দামে বিক্রি করতে চায় ফরাসি ক্লাবটি। এদিকে রিয়াল মাদ্রিদ খুব করে চাইছে এমবাপেকে। তা নিয়ে চলছে দর কষাকষি।

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘পিএসজি কমিউনিটি’ দাবি করছে, এমবাপেকে নিতে নাকি ২৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে রিয়াল। যদি সত্যিই তেমনটা হয়ে থাকে, তবে এমবাপের দলবদল হবে সবচেয়ে দামি, বিশ্বরেকর্ড।

ফরাসি পত্রিকাটি জানাচ্ছে, পিএসজির কাতারি মালিক এবং রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের মধ্যে বুধবার একটি মিটিং হয়েছে। এবং আলোচনা অনেক দূর এগিয়েছে।

পিএসজি কমিউনিটির তথ্য অনুসারে, এমবাপের মূল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। ২৪ বছর বয়সী এই ফুটবলার বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে পাবেন আরও ৫০ মিলিয়ন ইউরো।

যদি এই প্রতিবেদন সত্য হয় এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের চুক্তি হয়ে যায়, তবে নেইমারের বিশ্বরেকর্ড ট্রান্সফারের রেকর্ড ভেঙে দেবেন ফরাসি তারকা। ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে কিনেছিল পিএসজি।

সেই বছরই মোনাকো থেকে লোনে পিএসজিতে এসেছিলেন এমবাপে। এরপরেই ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। সেই সময়ে তাকে দলে পেতে ১৪৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছিল। পরবর্তীতে আরও ৩৫ মিলিয়ন ইউরো বছরে অতিরিক্ত দিতে হয়েছিল পিএসজিকে।

রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে পিএসজির মালিকদের এমবাপের দলবদলের বিষয়ে দীর্ঘ বার্তালাপ হয়েছে। প্রথমে ১৫০ মিলিয়ন ইউরো দিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। যা এই মুহূর্তে ২৫০ মিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকেছে।

তবে পিএসজি নাকি ৩০০ মিলিয়ন ইউরোর নিচে এই চুক্তি করতে এখনও রাজি নয়। যার মধ্যে রয়েছে ২৫০ মিলিয়ন ইউরোর স্থায়ী চুক্তি। তার পাশাপাশি ৫০ মিলিয়ন ইউরো থাকছে বোনাস হিসেবে।

সৌদির ক্লাবে খেলবে মেসি, ৫ হাজার কোটি টাকায় চুক্তি

 

ডেস্ক রিপোর্টঃ

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তি’তে সৌদি আরবের ঘরোয়া ক্লাব ফুটবলে খেলবেন। এই চুক্তি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। তিনি সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে।’

এফপি জানিয়েছে, মেসি মধ্যপ্রাচ্যে যেতে রাজি হয়েছেন। সৌদি ক্লাব ‘আল-হিলাল’ তার জন্য ৪০০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ৪৭২৩ কোটির একটি চুক্তির কথা বলেছে- এই চুক্তির ফলে তিনি গ্রহের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে এগিয়ে থাকবেন।

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসি, নতুন চুক্তিও আর করতে চাননি বিশ্বকাপজয়ী এই তারকা। পিএসজি ছেড়ে কোথায় যাবেন সেটি নিয়েই ছিলো গুঞ্জন। সাবেক ক্লাব বার্সেলোনা আর সৌদি আরবের কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জনই শোনা গিয়েছিলো বেশি। অবশেষে মেসি যাচ্ছেন সৌদি আরবেরই ক্লাবে।

গত সোমবার দলীয় অনুশীলনে যোগ না দেওয়ায় মেসির ওপর নিষেধাজ্ঞা জারি করে কাতারি মালিকানাধীন ক্লাব পিএসজি। অনুশীলনে যোগ না দিয়ে পিএসজির অনুমতি না নিয়েই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফরে গিয়েছিলেন মেসি।

‘মেসিকে পাওয়া ভাগ্যের ব্যাপার, অনুশোচনা করবে পিএসজি’

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে অশ্রাব্য ভাষায় গালি দেওয়া ব্যানার নিয়ে পিএসজির সদর দপ্তরের সামনে হট্টগোল করেছে ক্লাবটির সমর্থকগোষ্ঠী আলট্রাস। এর আগে হোম ম্যাচেও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে যাচ্ছেতাই দুয়ো দিয়েছিল তারা। সবশেষ ঘটনা ঘটেছে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে গিয়ে নিষিদ্ধ হওয়ার পর।

পর্যটন দূত হিসেবে কদিন আগে মেসি গেছেন সৌদি আরব। কিন্তু ক্লাব অভিযোগ করে, তাদের অনুমতি ছাড়াই কাজটি করেছেন সাতবারের ব্যালন ডিঅরজয়ী। এই অপরাধে দুই সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করেন ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে মেসির পিএসজি অধ্যায় শেষই বলা চলে। আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তার পর ফ্রি এজেন্ট তিনি।

মেসির জাতীয় দল ও বার্সার সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানোর মতে, এই আচরণের কারণে একদিন অনুশোচনা করবে পিএসজি। তিনি বলেন, ‘দুঃখজনক ব্যাপার হলো— ওকে তাদের দলে পাওয়া যে ভাগ্যের ব্যাপার সেটি তারা বোঝেনি। আমি মনে করি, ১০ বছর আগেও কোনো প্যারিস ভক্ত কল্পনা করতে পারেনি যে তারা তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড়কে পেতে পারে। অথচ তারা এটা উপভোগ না করে দুই বছর কাটিয়ে দিলে তার সমালোচনা করে।’

মাসচেরানোর মতে, মেসিকে পেতে বিশ্বের যে কোনো দল তাদের সবটুকু দিয়ে দিতে পারে।

আর্জেন্টিনার সাবেক এ তারকা বলেন, ‘১০ বছরের মধ্যে তারা অনুশোচনা করবে। বিশ্বের যে কোনো দল তাকে পাঁচ মিনিটের জন্য পেতেও সব কিছু দিয়ে দিতে পারে। তার সমালোচনা করা অসম্ভব। যেখানে সে তার পরিবারকে নিয়ে সুখে থাকবে, সেখানে ওকে যেতে দিন। এখানেই যদি থাকে, তা হলে ভালো; প্রতি সপ্তাহে তাকে দারুণ কিছু গোল করতে দেখবেন। অন্যথায় আমরা তাকে টিভিতে দেখব, যেভাবে গত ২০ বছর ধরে আমরা দেখছি।’

মেসিকে হুমকি দিয়ে গুলি ছুড়ল দুর্বৃত্তরা

 

স্পোর্টস ডেস্কঃ

আর্জেন্টিনার রোজারিওতে লিওনেল মেসির শ্বশুর-শাশুড়ির মালিকানাধীন একটি সুপার মার্কেটে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। পুলিশ বলেছে, হামলাকারীরা কার্ডবোর্ডের একটি চিরকুটে মেসির উদ্দেশ্যে হুমকিবার্তাও রেখে গেছে। লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন একজন মাদক ব্যবসায়ী। সে তোমার দেখাশোনা করবে না।’

পিএসজি ফরোয়ার্ডকে দেয়া হুমকিতে যে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তিনি রোজারিওর মেয়র পাবলো জাভকিন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উত্তরে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত স্থানটি সান্তা ফে কেন্দ্রীয় প্রদেশের বৃহত্তম শহর।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে রোজারিওর লাভালে জেলায় অবস্থিত খাবারের দোকান ‘ইউনিকো’র শাটার এবং সামনের দরজায় ১৪টি গুলি চালানো হয়। বন্দুকধারীদের এ হামলার ঘটনায় তদন্ত চলছে। কোনো হতাহত না হলেও ঠিক কেন হামলার ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়।

দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য জাতীয় দলে যোগ দিতে চলতি মাসের শেষদিকে মেসি আর্জেন্টিনা যেতে পারেন। এরআগে এলএম টেনকে দেয়া হল হুমকি। সেই দুই ম্যাচের একটি আবার হবে রোজারিওতে।

হামলার পর মেয়র জাভকিন রোজারিওতে সহিংসতা বৃদ্ধি, শহরে পুলিশের ঘাটতি এবং সুরক্ষার অভাব সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরআগে তিনি চলতি সপ্তাহের শুরুতে সুরক্ষার অভাব এবং অপরাধ বৃদ্ধির প্রেক্ষিতে শহরে আরও পুলিশ কর্মকর্তা দরকার জানিয়ে হতাশা প্রকাশ করেছিলেন।

ক্ষমতাসীন পেরোনিস্ট জোটের বিরোধী বাম রাজনীতিবিদ জাভকিন। অপরাধী চক্রের পাশাপাশি ফেডারেল নিরাপত্তা কর্মকর্তাদের উপরও হামলায় জড়িত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘আমি প্রত্যেককে সন্দেহ করি, এমনকি আমাদেরকে যাদের রক্ষা করার কথা তাদেরও।’

‘আমাদের রক্ষা করা যাদের দরকার তারা কোথায়? এটা স্পষ্ট, যাদের কাছে অস্ত্র আছে এবং অপরাধীদের বিষয়ে তদন্ত করার কথা, তারা এটা করছে না। যেকোনো গ্যাংয়ের পক্ষে এরকম কিছু করা খুব সহজ।’

সান্তা ফে প্রদেশের বিচারমন্ত্রী সেলিয়া অ্যারেনা হামলার ঘটনাটিকে একটি মাফিয়া গোষ্ঠীর কাজ বলে অভিহিত করেছেন। বিপুল সংখ্যার মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে বলেছেন।

বিরোধী রাজনীতির কর্মীরা রোজারিওতে অব্যাহত সহিংসতার জন্য রাষ্ট্রপতি আলবার্তো ফের্নান্দেজের প্রশাসনকে দায়ী করেছেন। সাবেক রাষ্ট্রপতি মাউরিসিও ম্যাক্রি হামলার ঘটনাগুলোকে একটি সতর্কতা হিসাবে চিহ্নিত করেছেন। তার মতে, দেশ মাদক পাচারকারীদের সঙ্গে সহাবস্থান করতে পারে না।