,

দাউদকান্দি ও তিতাসে ৮ জনের করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2020
news-image

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার দাউদকান্দি তিতাস উপজেলায় জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনুল আলম সুমন বলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর গ্রামের মোহন মিয়া(৪৪) এবং বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামের রাবেয়া আক্তার(২৪) এর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। নারায়নগঞ্জ ফেরত দুজনই পোশাক শ্রমিকের কাজ করতেন। তাদের পরিবারের অন্য সদস্যদের নমূনা সংগ্রহ করা হয়েছে।

তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা . সরফরাজ খান জানান, উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বিরামকান্দি গ্রামের জালাল উদ্দিন এবং মজিদপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের কুস্তিগীর রাসেলের শরীরে ৮এপ্রিল করোনা পজেটিভ পাওয়া গেছে। আজ নতুন করে রাসেলের বাবা, স্ত্রী এবং জালাল উদ্দিনের মেয়ে বোনের শরীরে নতুন করে ভাইরাস পাওয়া গেছে।