Tag Archives: বাংলাদেশ আওয়ামী যুবলীগ

কুমিল্লা সদর দক্ষিণের সদ্য ঘোষিত ৭ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ না করায়  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সদ্য ঘোষিত ৭ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মো: ইসরাক মাহমুদ (মাসুদ ) ও যুগ্ম আহ্বায়ক  মো: আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪ অক্টোবর সদর দক্ষিণের ৭ ইউনিয়নের যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়নগুলো হল- গলিয়ারা উত্তর ইউনিয়ন, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন, বিজয়পুর ইউনিয়ন, বারপাড়া ইউনিয়ন, পূর্ব জোড়কানন ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পশ্চিম জোড় কানন ইউনিয়ন।

এই ৭ ইউনিয়নের কমিটি ঘোষণার ৬ দিনের মধ্যে যুবলীগের গঠন তন্ত্র যথাযথভাবে অনুসরণ না করায় বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা সদর দঃ উপজেলার আওতাধীন ৭টি ইউনিয়ন আওয়ামী যুব লীগ এর নবগঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

শেখ হাসিনার জন্মদিনে যুবলীগ নেতা সারওয়ারের উদ্যোগে বর্ণাঢ্য নানা আয়োজন

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬-তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি, কোরআন খতম, এতিমদের মাঝে পাঞ্জাবী-পায়জামা ও খাবার বিতরন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি কুমিল্লার তিতাসসহ বিভিন্ন এলাকায় এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।

সারওয়ার হোসেন বাবু জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ  সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬-তম জন্মদিন উপলক্ষে  বর্নাঢ্য র‍্যালি, কোরআন খতম, এতিমদের মাঝে পাঞ্জাবী-পায়জামা ও খাবার বিতরন করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের ঘোষিত কমিটি ঘিরে বির্তকের ঝড়

 

ইমতিয়াজ আহমেদ জিতু:
দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১০ সেপ্টেম্বর রাতে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদপ্রাপ্তিদের নিয়ে যেমন অভিনন্দনের বার্তা প্রকাশ হচ্ছে, তেমনি ত্যাগি পদবঞ্চিতদের সমর্থকরা নেতিবাচক মন্তব্য করছেন।
মাঠ পর্যায়ের ত্যাগি নেতাদের বাদ দিয়ে হত্যা মামলার আসামি, স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও বেশিরভাগ নিস্ক্রিয় নেতাকর্মীদের নিয়ে ঘোষিত এ যুবলীগ কমিটি নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় এখন তুঙ্গে।

এত বছর পর নতুন কমিটি হল, সমালোচনা কেন হচ্ছে ? স্থানীয় ত্যাগি নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, প্রকৃত মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এ কমিটিতে স্থান পায় নি। ঘোষিত কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে কয়েকজন ছাড়া বেশিরভাগই মাঠে নিস্ক্রিয় ছিলেন । তাছাড়া এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পাওয়া আবদুস ছোবহান খন্দকার সেলিম কুমিল্লার নগরীর আলোচিত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি । এছাড়া সদস্য পদে থাকা মো: সোহেল সামাদ ( বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক) বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ( দোয়াত কলম) হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া দুয়েকজনকে নিয়ে ফেসবুকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে অনেক লেখালেখি হচ্ছে। কমিটিতে কুমিল্লা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আতিকুর রহমান পিন্টু ও গাজী রিয়াজসহ অন্তত এক ডজন ত্যাগি নেতার স্থান হয়নি । বিশেষ করে আতিকুর রহমান পিন্টু ও গাজী রিয়াজ মাহমুদের না থাকাটা অবাক করেছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের।

কুমিল্লা সদর , সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, নাঙ্গলকোট, লালমাই, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে দক্ষিণ জেলা গঠিত। ১৯৯৭ সালে ৬৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদের দক্ষিণ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শাহীনুল ইসলাম শাহীনকে সভাপতি ও মঞ্জুর মোর্শেদকে সাধারণ সম্পাদক করা হয়। ২০১২ সালের ১৭ জুন ওই কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় যুবলীগ। এরপর আর কমিটি হয়নি। বর্তমানে দক্ষিণ জেলায় বাংলাদেশ সরকারের দুইজন প্রভাবশালী মন্ত্রী রয়েছেন। তাই দুই মন্ত্রীর লোকজনই কমিটিতে বেশ প্রাধান্য পেয়েছে। তাছাড়া সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের কয়েকজন কর্মী কমিটিতে জায়গা পেয়েছে। কমিটিতে স্থান পায়নি আফজল খান গ্রুপের কোন নেতাকর্মী।

কমিটির আহ্বায়ক পদে রয়েছেন কুমিল্লা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. কামরুল হাসান শাহিন , যিনি অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এমপির ভাতিঝা। ১ নং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন লাকসাম পৌরসভার মেয়র মো: আবুল খায়ের, যিনি এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম সমর্থিত এবং ২ নং যুগ্ম আহ্বায়ক আবদুস ছোবহান খন্দকার সেলিম সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব সমর্থিত।

কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের সাথে বিরোধে জড়িয়ে পড়া চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদার । অনেকে ভেবেছিলেন এমপির সাথে বিরোধের কারণে হয়তো পদ নাও পেতে পারেন শাহজালাল মজুমদার। কিন্তু তিনি কমিটিতে ভালভাবেই স্থান পেয়েছেন। এই কমিটিতে সাবেক রেলপথ মন্ত্রী সমর্থিত ৩ জন স্থান পেয়েছেন।

জানা যায়, কমিটিতে কুমিল্লার প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ আফজল খানের মেয়ে সংরক্ষিত এমপি আনজুম সুলতানা সীমা ও ছেলে মাসুদ পারভেজ খান ইমরান সমর্থিত কোন নেতাকর্মী স্থান পায় নি। গাজী রিয়াজ, মুকিত বিন হেলাল, আব্দুর রহমান, বাবু, গোলাম মোস্তফা শরীফসহ অন্তত ১৫ জন নেতাকর্মী কমিটিতে স্থান পেতে আগ্রহী ছিলেন। কিন্তু আফজল খান গ্রুপের কেউই কমিটিতে জায়গা পায়নি।

কমিটি ঘোষণার পূর্বে শীর্ষ পদে প্রার্থী হিসেবে মো. কামরুল হাসান শাহিন , আতিকুর রহমান পিন্টু, গাজী রিয়াজ মাহমুদ, মো: আবুল খায়ের, শাহজালাল মজুমদার, আবদুস ছোবহান খন্দকার সেলিমের নাম আলোচনায় ছিল। কিন্তু কমিটিতে আতিকুর রহমান পিন্টু ও গাজী রিয়াজ মাহমুদ অনেকটা অপ্রত্যাশিতভাবে স্থান পায় নি। এছাড়া কমিটিতে সাইফুল ইসলাম সুমন, কাজী নাহিদ, গোলাম মোস্তফা শরীফ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, সাবেক সাংগাঠনিক সম্পাদক মুকিত বিন হেলাল ও হুসাইন মোহাম্মদ মনিরের নাম অন্তত সদস্য হিসেবেও আসতে পারতো বলে তৃণমূল নেতাকর্মীরা মনে করেন।

তৃণমূল নেতাকর্মীরা জানান, ওয়ান ইলেভেনের সময় আ’লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনা গ্রেফতার হওয়ার প্রতিবাদে কুমিল্লা টাউনহলের সামনে আতিকুর রহমান পিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। এছাড়া মাঠে সব সময় সক্রিয় ছিলেন যুবলীগ নেতা পিন্টু। গাজী রিয়াজ মাহমুদও মাঠে সব সময় সক্রিয় ছিলেন। তাদের দুজনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী মাঠে সক্রিয় । অথচ তারাই কমিটিতে নেই।

ত্যাগি নেতাদের কমিটিতে না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়ালে ওয়ালে প্রতিবাদে সোচ্চার নেতাকর্মীরা।

ফেসবুকে জেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা কাজী নাহিদুল হক লিখেছেন- “ যোগ্যতা থাকাটাই সবচেয়ে বড় অযোগ্যতা কুমিল্লার আওয়ামী রাজনীতিতে। ”

এমডি মুরাদ লিখেছেন- “ আতিকুর রহমান পিন্টু ও গাজী রিয়াজ মাহমুদের প্রতি অবমূল্যায়ন করা হয়েছে। জয় হউক তেলবাজের। ”

চামেলি মনির লিখেছেন- “ ত্যাগীদের মূল্যায়ন হচ্ছে না। ”

যুবলীগ নেতা মো: জসিম খান লিখেছেন- “ গাজী রিয়াজ মাহমুদসহ অনেক সাবেক সফল, মেধাবী, ত্যাগি এবং ভাল সংগঠক ছাত্রলীগ নেতারা জেলা যুবলীগের কমিটিতে নেই, বিষয়টা মেনে নিতে কস্ট হচ্ছে।” মাঠের আরো নেতাকর্মীদের প্রতিবাদে সোচ্ছার এখন ফেসবুক।

কমিটিতে স্থান না পাওয়া নিয়ে কুমিল্লা সরকারি কলেজের সাবেক জি এস আতিকুর রহমান খান পিন্টু জানান, কমিটিতে মাঠের সক্রিয় ও পরিশ্রমি নেতাদের মূল্যায়ন করা হয়নি। অনেক নিস্ক্রিয় নেতাকর্মীরা কমিটিতে স্থান পেয়েছে। হত্যা মামলার আসামি আবদুস ছোবহান খন্দকার সেলিম কমিটিতে যুগ্ম আহ্বায়ক। মাঠের ত্যাগি নেতাদের কমিটিতে স্থান না পাওয়া হতাশার বিষয়।

কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী রিয়াজ মাহমুদ জানান, কুমিল্লার রাজনীতিতে গ্রুপিং অনেক। এর কারনেই আমাদের বঞ্চিত করা হয়েছে। এই কমিটিতে মাঠের সক্রিয় কর্মী নেই। সেন্টারিং মিস্ত্রি,তরকারি বিক্রেতা ও রাজমিস্ত্রিরা স্থান পেয়েছে কমিটিতে ।

আবদুস ছোবহান খন্দকার সেলিম বলেন, আমার বিরুদ্ধে এটা রাজনৈতিক মামলা। এসব ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না।

উল্লেখ্য যে, ১০ সেপ্টেম্বর রাতে কমিটির অনুমোদন দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, শাহজালাল মজুমদার, সুমির বড়ুয়া তপু, আবদুল মোতালেব, আবদুল কাদের, সোহেল সামাদ, আবাদ উদ্দিন বঙ্গবাসী, ইসরাক মাহমুদ মাসুদ, আলা উদ্দিন আহমেদ, সৈয়দ সাহিদুল ইসলাম টিপু, মাহবুবুর রহমান, জিয়াউর রহমান খান, মোশারফ হোসেন মজুমদার, আবদুল আলিম, মাহবুবুল হক মোল্লা বাবলু, আবুল কালাম আজাদ, বক্তার হোসেন, মাসুদ আলম, নজরুল ইসলাম, লোকমান হোসেন, আশিকুর রহমান ভূঁইয়া জুয়েল, গাজী মো. মনির হোসেন, আলাউদ্দিন আহমেদ রিপন, ওমর ফারুক, আল মাহমুদ ভূঁইয়া, জালাল উদ্দিন, ফোরকান আহাম্মদ সবুজ, মহসিন আলম খান, শাহ আলম, ইমতিয়াজ হাবিব সিনহা, সফিউল আলম সুমন, আশিকুর রহমান হাওলাদার হিরণ, গোলাম কিবরিয়া, জাহিদুল হাসান পলাশ, এয়ার আহাম্মদ সেলিম, আবদুল করিম মিয়াজী, রাসেদুর ইসলাম আশরাফ, নাজমুল হক ও অপু ভট্টাচার্য। ১০ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সব শাখার সম্মেলন শেষ করে কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন করতে হবে বলে কেন্দ্রে থেকে নির্দেশ দেয়া হয়েছে।

কুমিল্লার পদুয়ার বাজারে মহানগর যুবলীগের পথসভায় মাইনুল হোসেন খান নিখিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পথসভার আয়োজন করা হয়।

মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

চাঁদপুরের মতলব থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে  প্রয়াত জননেতা চট্রলা বীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী’র  স্মরণ সভায় যাওয়ার পথে যাত্রা পথে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে সংক্ষিপ্ত পথ সভায় তিনি  প্রধান অতিথি হিসেবে তিনি  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উক্ত পথ সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসেন তসলিম, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক  মোঃ সামছুল আলম অনিক
সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিপ্লব মোস্তাফিজ,  সহ-সম্পাদক এহতেশামুল হাসান রুমি, কুমিল্লা উঃ জেলা যুবলীগের আহ্বায়ক বাহা উদ্দিন বাহার, যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম -আহ্বায়ক হাবিবুল আল আমিন সাদী।

এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড মুক্তা আক্তার, সহ-সম্পাদক  মনোয়ারুল ইসলাম মাসুদ, সহ-সম্পাদক, আজিজুর রহমান সরকার, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান
কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মেহেরুল হাসান সোহেল , কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য,
সৈয়দ আলাওল ইসলাম সৈকত , যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাকিল আহমেদ তানভীর,
আব্দুল বাতেন রিপন, চৈতী রাণী বিশ্বাস, রুজিনা আক্তার রিমা, এ এস এম ইমরুল হক, হুমায়ুন কবির, সহিদুল হক কবির , সোলেমান মিয়া জীবন , কাজী মাসুদ রানা, লোকমান হোসেন চৌধুরী, , দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম , সাধারণ সম্পাদক ভিপি মোঃ বাবুল, বাংগরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক আবু নাইয়ান খান , যুগ্ম -আহ্বায়ক আবদুল্লা নজরুল প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন কুমিল্লা বরুড়ার রাকিব উদ্দিন

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শশইয়া গ্রামের সন্তান রাকিব উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রী লাভ করেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট্রাল “ল” কলেজ থেকে এলএলবি ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল(বিইউপি) থেকে এলএলএম ডিগ্রী লাভ করেন। তিনি সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে জাতীয় সংসদ নির্বাচনসহ আওয়ামী লীগের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ঢাকা আলিয়া মাদ্রাসা পড়ার সময় ঢাকা আলিয়াকে শিবির মুক্ত ক্যাম্পাস করতে জীবনের ঝুঁকি নিয়ে পরিপূর্ণ শিবির এবং ছাত্রদল মুক্ত ক্যাম্পাস করতে গিয়ে কয়েকবার আহত হন।

রাকিব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। বরুড়ার ঝলম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক থেকে ঢাকা মহানগর দক্ষিণেরসহ সম্পাদক, সহ-সভাপতি,আওয়ামী আইন ছাত্র পরিষদ,কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এবং সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।সারা বাংলাদেশের পরিচিত একজন ছাত্রনেতা হিসেবে পরিচিত রাকিব উদ্দিন।

রাকিব উদ্দিন বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যুবলীগের একজন কর্মী হিসেবে আমি সবসময় দলের জন্য কাজ করে যেতে চাই। সবাই দোয়া করবেন আমার জন্য।

বড় বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে ছোট বোনকে ধর্ষণ করলেন যুবলীগ নেতা

 

ডেস্ক রিপোর্টঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ইন্টানেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কামরুল হাসান কামাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার কামালকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি।

শনিবার ( ২১ সেপ্টেম্বর) ওই কিশোরীর বাবা ঘিওর থানায় মামলা করেন। এরপর শনিবার রাতেই কামালকে গ্রেপ্তার করা হয়। কামাল ঘিওর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, কিছুদিন আগে ওই কিশোরীর বড় বোনকে বিয়ের প্রস্তাব নিয়ে যান কামাল। আন্তরিক ব্যবহারের কারণে তাদের পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তার। সেই সূত্রে ওই কিশোরীকে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যেতেন কামাল। দুই মাস আগে তিনি ভুক্তভোগী কিশোরীকে নিয়ে ঢাকায় বেড়াতে যান। সেখানে একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। হোটেলের কক্ষে ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন কামাল। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে নিয়মিত ধর্ষণ করতেন তিনি।

অভিযোগে বলা হয়, সেই ভিডিও লোক মারফত দেখতে পান কিশোরীর বাবা। এরপর শনিবার তিনি ঘিওর থানায় বাদী হয়ে মামলা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান রবিবার কামালকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।