Tag Archives: ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সুমনের

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট:

সাবেক সংসদ সদস্য ও যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এই রিমান্ড আদেশ দেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিটন রায় ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, গত ১৬ জুলাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

রিমান্ড শুনানির দিন ধার্য থাকায় বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।

ব্যারিস্টার সুমনের পক্ষের আইনজীবী মো. সহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে ফাঁসানো হয়েছে। আমরা আদালতে প্রমাণ করেছি যে, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাছাড়া, এই মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। মূলত তার ব্যক্তিগত ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।”

হত্যাচেষ্টা মামলায়

হত্যাচেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

হত্যাচেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট:

যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারি বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন, পরে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২১ অক্টোবর) রাত দেড়টার দিকে মিরপুর-৬ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে সোমবার রাত ১টা ২১ মিনিটে তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তাসহ স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, “প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি। ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি কোথাও যাইনি, শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি আত্মগোপনে ছিলাম। ৫ আগস্টের পর অনেকেই আমাকে বলেছেন, তুমি বিদেশে চলে যাও। কিন্তু আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে, আমি কোনো দিন দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার কোনো প্লট ও ফ্ল্যাট নেই। একটি গাড়ি ছাড়া আমার নামে আর কোনো সম্পদ নেই। তারপরও কেন আমি দেশ ছেড়ে যাব?”

তিনি আরও বলেন, “যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে, তাহলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করব। যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে।”

ব্যারিস্টার সুমন বলেন, “আমার সুযোগ ছিল অনেক সম্পদ করার, কিন্তু আমার পুরো টাকা আমি আমার এলাকার উন্নয়নে কাজে লাগিয়েছি। একটা গাড়ি ছাড়া আমার নামে আর কোনো সম্পদ নেই। যে কেউ সে বিষয়ে তদন্ত করতে পারে।”

তিনি আরও বলেন, “সংস্কারের সময় আমি এমন এমন মানুষের নামে মামলা করেছিলাম যাদের নামে এখনও মামলা চলমান আছে। ক্ষমতাধর সেসব ব্যক্তিদের বিরুদ্ধে সবার প্রথমে আমিই কাজ করেছিলাম। এগুলো আমি সবই করেছি দেশের জন্য।”

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

ব্যারিস্টার সুমন গ্রেফতার

ব্যারিস্টার সুমন গ্রেফতার

ব্যারিস্টার সুমন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) গ্রেফতার হয়েছেন মিরপুর মডেল থানা পুলিশের হাতে।

তবে মিরপুর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে আপাতত কোনো আসামিকে সেখানে রাখা সম্ভব নয়। তাই ব্যারিস্টার সুমনকে গ্রেফতারের পর পল্লবী থানায় রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতের দিকে মিরপুর মডেল থানা পুলিশ ব্যারিস্টার সুমনকে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করে। আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় যে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়, সেই কারণে সেখানে আসামি রাখার ব্যবস্থা নেই। তাই তাঁকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে, সোমবার (২১ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ব্যারিস্টার সুমন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

আওয়ামী লীগে মনোনয়ন ফরম কিনলেন ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তবে এলাকার উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। রাষ্ট্রের যত সুবিধা আছে সবকিছু দিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিতে চাই।

তিনি বলেন, এমপি হওয়া মানে কোনো অনুদান বা বৃত্তিপ্রদান নয়। এমপি মানে বয়স শেষ হয়ে যাওয়ার পর পুরস্কার হিসেবে পাওয়াও নয়। এটা একটা দায়িত্ব। এমপি হওয়া মানে সাড়ে চার লাখ মানুষ খেয়ে থাকলো কিনা সেটার দায়িত্ব নেওয়া। মানুষের সুখ-দুঃখ কষ্টের দায়িত্ব নেওয়া। এরজন্য প্রয়োজন এনার্জি আর সততা। আমি এমপি নমিনেশন নেওয়ার বহু আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের প্রতিবাদ করি। আমার আদর্শ হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর নেতৃত্ব মানি জননেত্রী শেখ হাসিনার। তার (প্রধানমন্ত্রীর) সোনার বাংলা বানানোর ভিশন পূরণের জন্য আমি কাজ করে যাচ্ছি। তবে ব্যক্তি হিসেবে আমি লিমিটেড। আমি চাইলেই খুব বেশি পারবো না। সবমিলিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।

তফসিল ঘোষণার পর গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। প্রথমদিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত ছয় শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রামে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি এবং রংপুর বিভাগে ৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।