Tag Archives: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর ১০টি দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে নগরীর এইচ আর হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর এইচ আর হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা এলাকায় এইচ আর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম জানান, এ হাসপাতালের অপারেশন  থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, অযোগ্য নার্স ও অনুমোদিত শয্যাসংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি রাখার অপরাধে এইচ আর হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ডা. সৌমেন রায় । এ সময় থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বরুড়ার খোশবাসে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের খোশবাস বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা জানান, উপজেলার খোশবাস ইউনিয়নের খোশবাস বাজারে মেয়াদউত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভাই ভাই ফার্মেসীকে ৩ হাজার টাকা ও মা মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার তিতাসে মাস্ক না পরায় ১৪ জনকে ২১৫০ টাকা অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম।

তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম জানান, মাস্ক না পরে বের হওয়ায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর অধীনে ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর ১০টি দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা

শাহ ইমরানঃ

সরকারি নির্দেশনা অমান্য করায় ও প্রয়োজনীয় ঔষধের মূল্য বেশি রাখায় কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকা থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০টি দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬শে জুলাই) রাত ৮টা থেকে ১০ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু বকর সরকার।

তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরে দোকান খোলা রাখায়, মাস্ক ব্যবহার না করায় এবং হ্যান্ড স্যানিটাইজার অধিক মূল্যে বিক্রি করার দায়ে দোকান গুলোকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।