Tag Archives: শ্রীলংকা

বাংলাদেশ পাত্তাই পেল না শ্রীলংকার সঙ্গে

বাংলাদেশ পাত্তাই পেল না শ্রীলংকার সঙ্গে

ডেস্ক রিপোর্ট:

ভারতে চলছে বিশ্বকাপের ১৩তম আসর। ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে আফগানিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ দল।

কিন্তু পরের তিন ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ নভেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা।

বিশ্বকাপের মাঝেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলংকা সফরে রয়েছে বাংলাদেশ ইমার্জিং তথা জাতীয় দলের ছায়া দলটি।

সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরে যায় ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচে ২৫২ রানের টার্গেট তাড়ায় ১৫২ রানে অলআউট বাংলাদেশ ডিএলমেথডে ৯৯ রানে হারে। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ২১ রানে জয় পায় টাইগার যুবারা। আজ সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে হারে।

রোববার শ্রীলংকার ডাম্বুলায় সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ দল। উদ্বোধনীতে ৫৭ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও প্রিতম কুমার।

এরপর মাত্র ২৬ রানে বাংলাদেশ হারায় ৩ উইকেট। একটা সময়ে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫০ রান। এরপর আবার ব্যাটিং বিপর্যয়। শেষদিকে ৭৩ রানের ব্যবধানে ৭ উইকেট পতনের কারণে ৪৭ ওভারে ২২৩ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ৭৫ বলে তিন চার আর তিন ছক্কায় ৭৯ রান করেন শাহাদাত হোসেন। ৩৬ বলে ৩৭ রান করেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। ৫১ বলে ৩৫ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

টার্গেট তাড়া করতে নেমে ১১২ বল হাতে রেখে ৫ উইকেটের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করে শ্রীলংকা। দলের জয়ে পবন রথনায়েকে ৫৬ বলে তিন চার আর সমান ছক্কায় ৮৫ রানের ইনিংস খেলেন। ৫৬ বলে ৪৭ রান করেন নভোদ পারনাভিথান।

শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তান যত রেকর্ড গড়ল

শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তান যত রেকর্ড গড়ল

ডেস্ক রিপোর্ট:

চলমান ওয়ানডে বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলংকা। সেই রান তাড়া করে ৬ উইকেটের দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিকের জোড়া সেঞ্চুরিতে সহজ হয়েছে দলের জয়। এই ম্যাচে একগাদা রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান।

বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড এখন পাকিস্তানের দখলে। এর আগে ২০১১ বিশ্বকাপে ৩২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল পাকিস্তান।

পাকিস্তানের নিজেদের ইতিহাসেও আজকের আগে ২৬৫ রানের বেশি তাড়া করে বিশ্বকাপের ম্যাচ জেতার রেকর্ড ছিল। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। এতদিন এটাই ছিল বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। সেই রেকর্ডও ভেঙেছে।

বিশ্বকাপের অভিষেকে একগাদা রেকর্ড গড়েছেন পাক ওপেনার আব্দুল্লাহ শফিকও। বিশ্বকাপের অভিষেক ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন শফিকের।

প্রথম অভিষিক্ত ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। এমন কীর্তি আগে ছিল না কোনো পাকিস্তানির।

দারুণ এই জয়ের ফলে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বসেছে পাকিস্তান। অন্যদিকে শ্রীলংকা দুই ম্যাচের দুটিতেই হেরে অবস্থান করছে অষ্টম স্থানে।