Tag Archives: সিএনজি

কুমিল্লায় সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৩

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল ) বিকেল আনুমানিক ৩ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা মুরাদনগর উপজেলার বাংগরা থানার গাজিরহাট দারোয়া গ্রামের দিদার মিঞার স্ত্রী রৌশনারা বেগম (৩২) ও তার ছেলে ইয়ামিন( ৬)।
আহতরা হলেন, বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা গ্রামের তাজুল ইসলাম( ৬৫) ও স্ত্রী মনোয়ারা (৬০)। হতাহত রা কুমিল্লার এক আত্মীয় বাড়ী থেকে দাওয়াত খেয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান৷

মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লার দূর্গাপুরে গাঁজাসহ ২ জন আটক

কুমিল্লার দূর্গাপুরে গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দূর্গাপুরে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

সোমবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ।

কুমিল্লার দূর্গাপুরে গাঁজাসহ ২ জন আটক

উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শান্ত ইসলাম (৩২) শরিয়তপুর জেলার নড়িয়া থানার গোলমাইজ গ্রামের মৃত. নাছির মল্লিকের ছেলে। খোকন মিয়া (৪৫) কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গামের মৃত. আশরাফ মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নোয়াখালীতে পাওয়ার টিলার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।এ দুর্ঘটনায় আরও ৪ সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হাতিয়ার চানন্দী ও হরণী ইউনিয়নের বাসিন্দা।

নিহত নুর নাহার বেগম (৬৫) হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের তালতলি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরবাটা দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরের দিকে ওই সড়কে নির্মাণাধীন ভবনের মালামাল নিয়ে আসে একটি পাওয়ার টিলার। একই সময়ে চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি যাত্রীবাহী সিএনজি। সিএনজি তালতলি এলাকায় পৌঁছলে সামনে থাকা পাওয়ার টিলারটি হঠাৎ সড়কের উল্টো দিকে ঘুরাতে গেলে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর নাহারকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত নারীর মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গা যুবক ও দুই নারী মাদক কারবারিকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি সিএনজি চালিত অটোরিকশা, ১টি বাটন মোবাইল, ১টি এন্ড্রয়েট মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে। এর আগে, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতাররা হলো, রোহিঙ্গা মাদককারবারি মো. জাহিদুল ইসলাম (২৯) ও মো.রফিক ওরফে বাইলা (৪০) কামরুন নাহার (২৫) বিবি আয়েশা (২৩)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে ৪ মাদককারবারিকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ৩হাজার ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওষুধ সেবন করিয়ে রোহিঙ্গা যুবকের পেট থেকে আরো ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় গ্রেফতার মাদককারবারিরা ইয়াবা প্রেরণ করে আসছে। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা নেওয়া হয়েছে।

নোয়াখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো ৪ জুয়াড়ি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেন তিনি। এরপর তাদের পুলিশের সিএনজি চালিত অটোরিকশায় ওঠানো হয়। ঘটনাস্থল থেকে তাদের থানায় নেয়ার সময় চার আসামি হ্যান্ডকাপসহ চর হাসান ভূঁইয়ার হাটে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জুয়াডিদের পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি।

সদর দক্ষিণে মদিনা বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, গুরুতর আহত ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের চৌয়ারা-সুয়াগাজী সড়কের ফুলতলি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী আমানুল্লাহ মজুমদার (৬০) ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)।

আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের ছেলে মো. জুনাইদ (৯), মাটিয়ারা এলাকার শাহেদ (১৫), শিফাত (২৭) ও অটোরিকশাচালক মো. আশিক (২৫)।

সদর দক্ষিণ মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, চৌয়ারা-সুয়াগাজী সড়কে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাতে থাকা ২ জন যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪ জন। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডাক্তার দেখাতে গিয়ে বাস চাপায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

 

ডেস্ক রিপোর্টঃ

মানিকগঞ্জে যাত্রীবাহি বাসের চাপায় অটোচালিত সিএনজির ৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য।

একই পরিবারের ৬ জনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদরা গ্রামে। এছাড়া সিএনজি চালক জামালও (৩২) নিহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিকগঞ্জের মুলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরা মানিকগঞ্জ শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন।