Tag Archives: হামলা

বরুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

 

স্টাফ রির্পোটারঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার অর্জুনতলা গ্রামের বাসিন্দা আবদুল হক চৌরাস্তা মুড়ে দাড়িয়ে কয়েকজন লোকের সাথে কথা বলছিলেন। এ সময় সাবেক কাউন্সিলর খলীলুর রহমান আবদুল হককে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলায় তাদের মাঝে বাকবিতন্ডা হয়। তৎসময় দুই পক্ষের মাঝে কিছু কিছুক্ষণ সংর্ঘষ হয়। এতে অন্তত ৩ জন গুরুতর আহত হয়।

আহতরা হলেন অর্জুনতলা গ্রামের বাসিন্দা রাকিব, জহিরুল ইসলাম ও আবদুল জলিল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করা হয়।

এ ব্যপারে আহত জহির জানান, আমার চাচাকে উদ্দেশ্য করে উটপাখী প্রতীকের প্রার্থীকে জড়িয়ে অশ্লীল ভাষায় কথা বলায় তাদের মাঝে বাকবিতন্ডা হয়। খবর পেয়ে আমি এবং রাকিব চৌরাস্তা মুড়ে গেলে খলীলের লোকজন আমাদের উপর হামলা চালায়। এ সময় আর পিঠে ও রাকিবের একটি আঙ্গুলে কুপ পড়ে। আমরা হামলাকারীদের দৃস্টান্ত শাস্তি কামনা করছি।

এ ব্যপারে আহত আবদুল জলিল বলেন, আমার ভাই খলীলের সাথে জামেলার খবর শুনে চৌরাস্তায় গেলে আমাকে মারধর করা হয়। আমি বর্তমানে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় আছি।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ হয়নি।

দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর হামলা, সন্দেহ বরখাস্ত অফিস সহকারীর দিকে

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা করেছে দুবৃত্তরা। বুধবার (১৩ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পুটিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক মোঃ মন্জুরুল হক দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুরে চিকিৎসাধীন আছেন।

হামলাকারী কাউকে চিনেন না বলে প্রধান শিক্ষক বলেন, আমি যোগদান করার কয়েকমাস পর বিদ্যালয়ের অফিস সহকারী বিল্লাল হোসেন বরখাস্ত হন। এরপর থেকে বিভিন্ন সময় আমাকে দায়ী করে নানান কথা বলে। চাকরীতে বহাল করার জন্য কয়েক মাস যাবৎ আমাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। বিল্লালকে চাকরিতে বহাল না করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে সে কাউকে দিয়ে আমার উপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি।

বিদ্যালয়ের সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়া জানান, দুই বছর আগে অর্থ আত্মসাত মামলার কারণে বিল্লাল কে চাকরী থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে প্রধান শিক্ষককে নানাভাবে হুমকি দেয়ার কথা শুনেছি। হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

বিল্লাল হোসেন অভিযোগ অস্বিকার করে বলেন, হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। আর বিদ্যালয়ের সাথে আমার মামলার কোন সম্পর্ক নেই। ব্যাক্তিগত মামলা শেষ হওয়ার পর আমাকে পূণর্বহাল করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত আবেদন করেছি। হামলার ঘটনায় আমার নামে মিথ্যা অভিযোগ তুলছে।

 

হোমনায় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের গাড়িবহরে হামলা, আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় সম্মেলন থেকে ফেরার পথে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে সন্ত্রাসীরা। এতে হোমনা যুবলীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- রেজাউল করিম, মো. রাসেল,মাহমুদ বাপ্পি, জনি, শাকিল, মো. ফরিদ, মামুন, শরিফ ও লিটন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার হোমনা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতারা জানান, যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটু কাউন্সিল ভোটে হেরে যাওয়ায় সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফেরার পথে ৩০-৪০ জন সন্ত্রাসী কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়।

তবে এ ঘটনায় সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটুর কোনো মন্তব্য পাওয়া যায়নি। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ গণমাধ্যমকে জানান, এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেবিদ্বারে  আ’লীগ কর্মীকে পিটিয়ে আহত: ২ লাখ টাকা ছিনতাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে সাদ্দাম বাহিনীর হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা আওয়ামীলীগ কর্মী সাইফুল ইসলাম। সাইফুলকে আহত করে তার সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয় সাদ্দাম বাহিনী।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এই হামলার ঘটনা ঘটে।

আহত মো: সাইফুল ইসলাম উপজেলার পদ্মকোট গ্রামের মৃত. তাজুল ইসলামের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রৌশন আলী মাস্টারের একনিষ্ঠ কর্মী।

আহত সাইফুলের আত্মীয় স্বজন জানান, সাইফুল ব্যাংক থেকে টাকা উত্তোলন করে রাস্তায় বের হলে সাদ্দাম হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা করে মারধর করে জোরপূর্বক একটি গাড়িতে তুলে ছাত্রাবাসের সামনে এনে গাড়ি থেকে নামিয়ে মারধর করে হত্যা করার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার সাথে থাকা ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

হামলাকারীরা হলেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন, পুরান বাজারের দুলাল মিয়ার ছেলে জহির, ইউসুফপুর গ্রামের মোসলেমের ছেলে সজীব, ইকরা নগরীর সাইদ হোসেন, মাস্টার বাড়ির নাজিম, ওমানীর বাড়ির পাশের মাসুম ও তার ছোট ভাই স্বাধীনসহ আরও অনেকে।

 

দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের উপড় হামলা,যুবলীগ নেতাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে মাদক কারবারীর হামলায় পুলিশের একজন এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) উপজেলার গৌরীপুর বাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী দ্বীন ইসলামকে আটক করার সময় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী যুবলীগ নেতা শাহ আলমসহ দুইজনকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর বাজার ও জিংলাতুলি ইউনিয়নের শীর্ষ মাদক কারবারী দ্বীন ইসলাম ও শুক্কুর আলীকে গ্রেফতারের জন্য পুলিশ বাজারের লক্ষিপুর রোডে অবস্থান নেয়। পুলিশ সদস্যরা কৌশলে দ্বীন ইসলামসহ তারেক নামে দুইজনকে মাদকসহ আটক করে। আটকের পর শাহ আলমসহ অন্যান্য মাদক কারবারী ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে আটককৃতদের ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। এতে আটককৃত দ্বীন ইসলাম পালিয়ে যায়।

হামলায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজিব কুমার সাহা, নায়েক সোহেল ও কনস্টেবল রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ সাইফুল ইসলাম জানান, পুলিশের উপড় হামলাকারী জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ওই ইউনিয়নের গোপচর গ্রামের বজলু মিয়ার ছেলে। তার নামে তিতাস ও দাউদকান্দি থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সাথে পাওয়া ইয়াবার গণনা এবং তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।