,

অভিনয়কে গুডবাই এমার!

আজকের কুমিল্লা ডট কম :
February 21, 2016

amazing-life-history-of-emma-watson-pic1বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই হলিউডের ছবিতে নিয়মিত অভিনয় করছেন এমা ওয়াটসন। কিন্তু হঠাৎ করেই অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সারাজীবনের জন্য নয়। মাত্র একবছরের জন্য অভিনয়ে থাকছেন না এমা। কিন্তু এক বছর কেন? এমন প্রশ্ন এমার ভক্তদের। অভিনয়ের পাশাপাশি ইউনাইটেড ন্যাশন-এর শুভেচ্ছদূত হিসেবে কাজ করছেন তিনি। সেখানে ‘হিফরশী’ ক্যাম্পেইনের কাজ করতে হবে এমাকে। তার পাশাপাশি নিজের জ্ঞানের পরিধি বিস্তর করার লক্ষ্যে পড়াশোনায় মন দেবেন তিনি। শোবিজডটকমকে তিনি জানান, মূলত এই দুই কারণে আমাকে অভিনয় থেকে দূরে থাকতে হচ্ছে। আমার জানার পরিধি অনেক কম। প্রতিনিয়ত পড়াশোনার ওপর আছি। অনেক বই পড়ছি। প্রতি সপ্তাহে একটি করে বই শেষ করছি। শুধু তাই নয়, নিজের ওপরও পড়াশোনা করতে হচ্ছে আমাকে। আমি জানতে চাই অনেক। এটা আমার ব্যক্তিগত কাজ। আর ইউএন-এর ক্যাম্পেইনেও অংশ নিতে হবে আমাকে। এই দুটি কাজ নিয়ে আমাকে আগামী এক বছর ব্যস্ত থাকতে হবে। তাই কোনো ছবিতেও অভিনয় করতে পারছি না।