,

আকবরকে পালাতে সহায়তা করায় বরখাস্ত আরেক এসআই হাসান

আজকের কুমিল্লা ডট কম :
October 21, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন খুনী এসআই আকবর ভুঁইয়াকে পালাতে সহায়তা করা এবং তথ্য গোপন রাখার অভিযোগে এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দফতরের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মহানগর পুলিশের এক আদেশে এ সিদ্ধান্ত হয়। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির (টুআইসি) ছিলেন এসআই হাসান উদ্দিন।

এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ।