,

আজ রাত ১০টায় তামিমের মুখোমুখি গেইল

আজকের কুমিল্লা ডট কম :
February 6, 2016

tamim_gail_newsshomoy
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে আজ রাতে ক্রিস তামিমের মুখোমুখি হচ্ছে গেইল। রাত ১০টায় পিএসএলের পঞ্চম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজহার আলীর লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে শহীদ আফ্রিদির পেশোয়ার জালমি।
প্রথম ম্যাচে ক্রিস গেইলের লাহোর কালান্দার্স সাকিব আল হাসানের করাচি কিংসের কাছে ৭ উইকেটে পরাজিত হয়। সে ম্যাচে ক্রিস গেইল জ্বলে উঠতে পারে নি। ৪ বলে ৬ রান করেই আউট হয়ে গিয়েছিলেন গেইল। গেইল না পারলেও সাকিবের ব্যাট ঠিকই জ্বলে উঠেছিল। ৪ রানে ২ উইকেটে হারিয়ে চাপে পড়া দলকে জিতিয়েছেন ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলে।

আজ তামিম ইকবালে পেশোয়ার জালমির বিপক্ষে খেলবেন ক্রিস গেইলের লাহোর কালান্দার্স। সাকিবের মত তামিম ইকবালও প্রথম ম্যাচে রানের দেখা পেয়েছেন। ৫১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। আজ দেখার বিষয় কার ব্যাট জ্বলে ওঠে।