,

আজকের কুমিল্লার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2023
news-image

 

স্টাফ  রিপোর্টার:

বৃহত্তর কুমিল্লার অন্যতম জনপ্রিয় পত্রিকা “দৈনিক আজকের কুমিল্লা”এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদ।

সোমবার (১৩ মার্চ সন্ধ্যায়) কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় আজকের কুমিল্লা পত্রিকা অফিসে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক মনির হোসেন,দৈনিক আজকের জীবনের জেলা প্রতিনিধি নেকবর হোসেন,দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবদুল আউয়াল সরকার, চ্যানেল এস কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক রাজীব সাহা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু সাংবাদিক কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

উল্লেখ্য, আনন্দ-আড্ডার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় দৈনিক আজকের কুমিল্লা পরিবার।