,

কনকাপৈত উন্নয়ন ফোরামের উদ্যোগে ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ কর্মসূচি পালিত

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2024
news-image

কনকাপৈত উন্নয়ন ফোরামের উদ্যোগে ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ কর্মসূচি পালিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত উন্নয়ন ফোরাম এর উদ্যোগে ডাকাতিয়া নদীতে জমাটবাঁধা কচুরিপানা, বিভিন্ন তরুলতা সহ আগাছা ও বর্জ্য অপসারণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। এ কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে বলে জানা গেছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা স্টীল ব্রীজ সংলগ্ন এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-০১) মীর হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মো: নাছির উদ্দিন মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক মো: আহসান উল্লাহ বেপারী, মো. রেজাউল করিম মোল্লা, ডা. জহিরুল ইসলাম মজুমদার, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, যুবনেতা মো: শাহআলম মজুমদার, প্রবাসী মো: ইমাম