,

কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় ধর্ষিত হলেন গৃহবধূ

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2016

jগোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় এক ‍গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ওই গৃহবধূ জানান, তাকে উপজেলার পারইল গ্রামের সরোয়ার হোসেনের ছেলে মেজবাউল হোসেন (২৮) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে তিনি রাজি না হওয়ায় মেজবাউল ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে শনিবার রাত ৯টার দিকে তিনি ঘর থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ধর্ষণের শিকার হন। পরে তিনি সোমবার সকালে এ ঘটনায় মেজবাউলকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, আজ দুপুরের দিকে ধর্ষিত গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।