কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আতিক উল্লাহ্ খোকনকে দলীয় মনোনয়নের দাবী ব্যবসায়ীদের
ইসতিয়াক আহমেদঃ
আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা পরিষদের নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে কুমিল্লায় সর্বাত্মক অবস্থান কর্মসূচী পালন করেছে কুমিল্লার ব্যবসায়ীরা।
শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়। এ সময় তারা আতিক উল্লাহ খোকনকে মনোনয়ন দেয়ার জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন সম্বলিত ব্যানার নিয়ে নগরীর সকল বিপনী বিতান, বাজার ও নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।
ব্যবসায়ীরা বলেন, সদ্য সমাপ্ত ২০২২ সালের কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচাল
