,

কুমিল্লা নগরীতে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
September 10, 2018
news-image

 

দেলোয়ার হোসাইন আকাঈদঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।

সোমবার দুপুরে নগরীর কান্দিরপাড়ের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্য্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় দলীয় নেতা কর্মীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা প্রচার সম্পাদক মোস্তফা জামানসহ যুবদল, ছাত্রদল ও  স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, সুচিকিৎসার জন্য অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।