,

কুমিল্লা রং তুলি ফাউন্ডেশনের আয়োজনে এতিম বাচ্চাদের নিয়ে ইফতার আনন্দ-৩

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2019
news-image
সালমা আক্তার চৈতি:
রং তুলি ফাউন্ডেশন কর্তৃক কুমিল্লা নগরীর শাহসুজা মসজিদের প্রায় অর্ধশত এতিম বাচ্চাদের নিয়ে ধারাবাহিকভাবে সম্পন্ন করলো ইফতার আনন্দ-৩।
ইফতার আনন্দ-৩ আয়োজনটিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিষয়ক সহকারী অধ্যাপক জনাব সাফায়েত মিয়া,পদার্থবিজ্ঞান বিষয়ক সহযোগী অধ্যাপক জনাব জামাল উদ্দিন, শাহ মজিবুল হক কুমিল্লা দক্ষিন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মনোয়ারা বেগম সাকি, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম, দৈনিক আজকের কুমিল্লার সাংবাদিক সালমা সরকার চৈতি,কুমিল্লা জর্জকোর্টের শিক্ষানবীস আইনজীবি মোফাজ্জল হোসেন রনি এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইফ বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহ সভাপতি রবিউল হাসান অনি। এছাড়াও সংগঠন বর্তমান সভাপতি প্রান্ত চৌধুরি,সাধারণ সম্পাদক পিন্টু সরকার সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান,অর্থ সম্পাদক সৈয়দা নুরাইয়া অপ্সরা,দপ্তর সম্পাদক শেখ সাদী,সমাজ সেবা বিষয়ক সম্পাদক নাফিসা সাদাফ মিম ও প্রোগ্রামটির চেয়ারম্যান ইমাম হোসেন সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।