,

কুমিল্লা সদরে বিষপানে গৃহবধুর মুত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 13, 2018
news-image

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা সদরে বিষপানে মনোয়ারা বেগম (৫০) নামের এক গৃহবধুর মুত্যু হয়েছে।

সোমবার (১৩ আগষ্ট) সকালে উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে শশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনোয়ারা বেগম উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জহিরুল ইসলামের

স্ত্রী ।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধু আতœহত্যা করেছে।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, দুপুরে নাজিরা বাজার ফাড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।