,

কুমিল্লা সদরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2017
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শাহীন কাদির সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টায় অভিযান পরিচালনা করে সদরের আমড়াতলী ইউপিস্থ তৈলকুপি বাজারের ৩০ গজ উত্তর পাশের্^ সিনথেটিক কাপড়ের ক্যারিং ব্যাগের ভিতর ১০ কেজি করিয়া মোট ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মমিন (১৯)কে আটক করেন।

আটক হওয়া মোঃ মমিন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার করগ্রামের ইমান আলীর ছেলে।
উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।