,

কুমিল্লা সদরের নোয়াপাড়ায় ভেজাল পণ্যের কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
October 10, 2019
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লা র‌্যাব ১১ সিপিসি ২ – এর কোম্পানি  কমান্ডার মুহিতুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আরার নেতৃত্বে কুমিল্লা সদরের  নোয়াপাড়া এলাকায় রুপ মিয়ার মালিকানাধীন গাউছিয়া ফুড ইন্ডাষ্ট্রিজ নামের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অনিয়ম, নকল পন্য তৈরিসহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২লক্ষ টাকা নগদ জরিমানা ও অবৈধ পলিথিন কারখানা সীলগালা করা হয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য এ কারখানায় ভেজাল পণ্য তৈরির পাশাপাশি শিশু শ্রমও পাওয়া যায়। এখানে বিএসটিআইয়ের  অনুমোদন নাই। পলিথিন পাওয়া যায়।  এখানে  প্রায় ৩৩ টি নকল ব্যান্ডের পণ্য তৈরি করতো।