,

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৭

আজকের কুমিল্লা ডট কম :
September 3, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে মোট ৪৯টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২৪ কেজি গাঁজা ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial) কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ সুপার জানান, মাদকের ভয়াবহ প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।