,

কুমিল্লার তিতাস উপজেলায় ১৫ ই আগস্টের তোরণ ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ১৫ আগস্ট উপলক্ষে নির্মিত ব্যানার ও তোরণ রাতের আঁধার ভাংচুর করেছে একদল দুষ্কৃতিকারী।

১৩ আগস্ট রাত আনুমানিক ১০ টা থেকে ১৪ আগস্ট সকাল ৮ টার মধ্যে কোন এক সময় তোরনটি ভেঙ্গে চুরে বিনষ্ট করে ফেলে। গৌরীপুর টু হোমনা রোডের কেশবপুর রাস্তার মাথায় নির্মিত তোরণটিতে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি সিআইপি সেলিমা আহমাদ মেরীর ছবি। তোরণটি নির্মাণ করেছেন জগতপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন। শোকাবহ ১৫ আগস্টের প্রতি সম্মান জানিয়ে তিনি এই তোরণটি তৈরি করেছিলেন বলে জানান।

তিনি বলেন, এটা জাতির পিতার প্রতি অবমাননা ও অসম্মানজনক। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় করার জন্যই স্বাধীনতা বিরোধীচক্র এ কাজটি করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এই বিষয়ে তিতাস থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ৪৪৩। জিডির তারিখ ১৪ আগস্ট।
বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জগতপুর ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ।