,

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2021
news-image

 

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মক্রবপুর ইউপির মক্রবপুর (পূর্ব পাড়া) মোঃ শাহজাহানের ছেলে মোঃ সাইফুল ইসলাম সম্রাটকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়,তার বিরুদ্ধে অস্ত্রসহ দ্রুত বিচার আইনে ২ টি মামলা রয়েছে।

পেরিয়া ইউপির পেরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ শাহিনকে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে নাঙ্গলকোটসহ বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে।

জোড্ডা পূর্ব ইউপির গ্রামের জোড্ডা (চাটান বাড়ি) আবদুল আহাদের ছেলে মোঃ আজিম উদ্দিন,হানগড়া গ্রামের (মিঝি বাড়ি) ইউসুফ মিয়ার ছেলে মোঃ ইয়াছিনকে ৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়, জোড্ডা ইউপির বাইয়ারা গ্রামের আমির হোসেনের ছেলে কুখ্যাত চোর সজিব,পৌরসভার কোদালিয়া গ্রামের মৃত মোঃ সোলাইমানের ছেলে মোঃ মজিবুল হককে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন এই বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এই চলমান অভিযান অব্যাহত থাকবে।