,

কুমিল্লার বরুড়ায় গাছের সাথে এ কেমন শত্রুতা, অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

আজকের কুমিল্লা ডট কম :
July 9, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ার ১নং আগানগর ইউনিয়নের রাজাপুর গ্রামে ফয়সাল রহমান ভুঁইয়ার লেবু,মালটা ও পেঁপে বাগানের গাছ রাতের আধারে কেটে ফেলে দূর্বৃত্তরা।

ঘটনার সূত্র থেকে জানা যায়, বরুড়া উপজেলা কৃষি অফিসের মাধ্যমে লেবু জাতীয় ফসল সম্প্রসারণের লক্ষ্যে গত ১৩ই জুন একটি প্রদর্শনী পায় তিনি। এরপর তা প্রায় ২০ শতাংশ জায়গায় লাগান। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে প্রায় ৫০টি গাছের মধ্যে ৪০টি গাছই কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

তাছাড়া গত ১৫ দিন আগেও প্রায় ২০টি গাছ নষ্ট করে ফেলেছিলো দূর্বৃত্তরা। বাগানের মালিক ফয়সাল ভূঁইয়া তখন সামাজিকভাবে সর্দারদের জানিয়ে আবার নতুন গাছ কিনে এনে বাগানে লাগিয়েছেন।

গাছ কাটার ব্যাপারে ফয়সাল রহমান ভুঁইয়া বলেন, আমি প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের দৃষ্টি কামনা করছি। এর সুষ্ঠ বিচার দাবি করছি”।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গাছ কাটা একটি মারাত্বক অপরাধ। আমি এ ব্যাপারে অফিসিয়াল যা যা করা দরকার আমি তাই করবো”।

এ ব্যাপারে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন,বাগানের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। আমি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অদেশ দিয়েছি।সরেজমিনে গেলে তা বলা যাবে।আর গাছ কাটা অত্যন্ত খারাপ। সমাজকে এ ব্যাপারে আরো কঠিন ভূমিকা রাখতে হবে”।