,

কুমিল্লার বরুড়ায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ: সন্দেহভাজন ধর্ষক আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 12, 2020
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার পৌরসভাধীন ৫নং ওয়ার্ড শাহার পদুয়া গ্রামে শিশু ধর্ষণের অপরাধে মোঃ সাব্বির হোসেন (১৪) এক কিশোরকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার শাহার পদুয়া( তেলিবাড়ি) গ্রামের এক সিএনজি চালকের ৭ বছরের মেয়েকে ধর্ষণ করে একই বাড়ির আব্দুর রহমানের ছেলে মোঃ সাব্বির হোসেন।
ধর্ষণের শিকার হওয়া ঐ শিশুর বাবার অভিযোগে বৃহস্পতিবার  (১১জুন) রাত আনুমানিক ১১ টায় বরুড়া থানার পুলিশের উপ-পরিদর্শক উত্তম সরকার তার সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষক সাব্বির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) এর ধারায় বরুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।