,

কুমিল্লার মিয়ামি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
August 10, 2021
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার মিয়ামী প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সদরের বড় আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার আলী আজম বলেন, খবর পেয়ে ৭টা ৪০ মিনিটের দিকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু ফ্যাক্টরিতে পলি প্যাকেজিং থাকায় আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে আরও দুটি ইউনিটকে খবর দেওয়া হয়। পাঁচ ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।