বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার মোগলটুলিতে সিঙ্গার মেগা শপ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০১৮
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
কুমিল্লার মোগলটুলি-তে নতুন আঙ্গিকে সিঙ্গার মেগা শপ-এর যাত্রা শুরু হলো। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব এম.এইচ.এম. ফাইরোজ গত ৮ এপ্রিল সিঙ্গার মেগা শপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর জনাব ভাজিরা তেন্নাকুন, সেলস ডিরেক্টর জনাব মকবুলে হুদা চৌধুরী, ডিরেক্টর অ্যান্ড সিএফও জনাব আকরাম উদ্দিন আহমেদ, কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর অ্যান্ড হেড অব হিউম্যান রিসোর্সেস মোহাম্মদ সানাউল্লাহ, ডিরেক্টর (হোলসেল অপারেশনস্) জনাব কাজী রফিকুল ইসলামসহ ম্যানেজমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুমিল্লার মোগলটুলি-তে এই সিঙ্গার মেগা শপ চালু হবার ফলে এলাকাবাসী এখন থেকে সিঙ্গার সহ স্যামসাং, বেকো, স্কাইওয়ার্থ, পৃথী, ডেল, এইচপি-এর মত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড-এর অত্যাধুনিক পণ্যসামগ্রী থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে পারবেন।

আন্তর্জাতিক মার্চেন্ডাইজিং মানদন্ড অনুযায়ী সজ্জিত এই শপে ক্রেতাগণ স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এবং আনন্দময় অভিজ্ঞতায় পছন্দমাফিক কেনাকাটার সুযোগ পাবেন।