,

কুমিল্লার লালমাইয়ে অজ্ঞাত ব্যক্তির মর দেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2019
news-image

 

সাকিব আল হেলালঃ
কুমিল্লার লালমাই উপজেলায়  রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মর দেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার(১৪ আগষ্ট) সকালে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের কাঁকসার গ্রামে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।