,

দেবিদ্বারে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
February 14, 2021
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিক বিজয়ের লক্ষে উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংঘঠনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলার ৯নং গুনাইঘর (উত্তর) ইউনিয়নের আড়ং এলাকায় (বাজার) নৌকা প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ উঠান বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

৯নং গুনাইঘর (উত্তর) ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মুকবল হোসেন মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. মোসলেহ উদ্দিন মাস্টার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, উপজেলা সেচ্ছা সেবকলীগ নেতা মো. মিজানুর রহমান, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক মো. নাইমুল ইসলাম নাঈমসহ আরো অনেকে।

এদিকে আয়োজিত উঠান বৈঠকে অনুষ্ঠানে উপস্থিত বক্তরা বলেন, নৌকা প্রতিক জননেত্রী শেখ হাসিনার প্রতিক, তাই আগামী ২৮ই ফেব্রুয়ারি নৌকা প্রতিকে বিজয় করতে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, নৌক প্রতিক বিজয় হয়ে দেবিদ্বারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।