,

দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২

আজকের কুমিল্লা ডট কম :
May 26, 2018
news-image

শাহাদাত হোসেন:

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক এবং এক মহিলা পথচারী নিহত হয়েছে।

নিহত ট্রাক চালক নাসির উদ্দিনের বাড়ি দাউদকান্দি উপজেলার জিংলাতলি গ্রামে এবং নিহত পথচারী মজিতুননেছা তিতাস উপজেলা রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ আলমগীর হোসেন জানান, শুক্রবার ভোরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি এলাকায় রাস্তার পাশে অপেক্ষামান একটি ট্রাক চালককে পিছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাক চালক নাসির উদ্দিন (২৪) পিষ্ট হয়ে মারা যায়।

অপরদিকে বিকালে এক মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় পিকআপ ও কাভার্ড ভ্যানের চাপায় ফজিতুননেছা (৬০) নামের এক মহিলা নিহত হয়।দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ আটক করেছে।

এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।