,

কুমিল্লার সদর দক্ষিণে এক পরিবারে ৯ জনসহ করোনায় আক্রান্ত ১০

আজকের কুমিল্লা ডট কম :
July 3, 2020
news-image

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার নতুন ১০ জনসহ এ পর্যন্ত মোট ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জানা যায় শুক্রবার (৩ জুলাই ) করোনায় আক্রান্ত হয়েছে,উপজেলার গলিয়ার উত্তর ইউনিয়নের বড়চর গ্রামে এক পরিবারের ৯ জন, এবং কোটবাড়ি শাখার সোনালী ব্যাংকের ১ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পর্যন্ত ৭০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৬৩১ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ১২৩ জন। সুস্থ হয়েছে মোট ৫১ জন ও মৃত্যু ১ জনের।