,

কুমিল্লায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন পণ্য প্রদর্শণ ও কিস্তি মেলার উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2019
news-image

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন পণ্য  প্রদর্শণ ও ২ দিন ব্যাপী কিস্তি মেলার উদ্বোধন করা হয়।
সোমবার সকালে নগরীর চকবাজারে ওয়ালটন প্লাজায় এ কিস্তি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদর্শ সদর উপজেলার চেয়াম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ চৌধুরী, ওয়ালটন কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মোশাররফ হোসেন, চকবাজার প্লাজার ম্যানেজার নজরুল ইসলাম, রাজগঞ্জ প্লাজার ম্যানেজার আরিফুল ইসলাম, এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নাম মাত্র ডাউন পেমেন্ট দিয়ে পন্য ক্রয়ের সুবর্ণ সুযোগ নিয়ে এ কিস্তি মেলা চলবে ১৩ ও ১৪ মে পর্যন্ত।

মেলা উদ্ধোধন শেষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় ফ্রিজ কিনে নগরীর কাপ্তান বাজারের ভাগ্যবান জানু মিয়ার হাতে বিশেষ ভাবে ডিজাইনকৃত গোল্ড এডিশনের একটি ফ্রিজ তার হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।