,

কুমিল্লায় বজ্রপাতে নিহত ১

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2019
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লার দাউদকান্দিতে বজ্রপাতে মনির হোসেন (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন।

নিহতের ভাই নজরুল ইসলাম জানান, সোমবার দুপুর ১ টা ২০ মিনিটে উপজেলার রায়পুর কুশিয়ারা গ্রামের নিজ বাড়িতে বৃষ্টির সময় গাছ কাটছিলেন মনির হোসেন। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি উপজেলার রায়পুর কুশিয়ারা গ্রামের আবু সালামের ছেলে।